somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

MD FAISAL HOSSEN
মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

রিশা হত্যার দায় কি শুধু ওবায়দুলের, অধ্যক্ষের দায় নেই..!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিশাকে কিন্তু বাঁচানো যেতো ! আপনি জানেন কেন বাঁচানো যায় নি? ছুরিকাহত হওয়ার পরও সে বেঁচে ছিল। শুধু একটি গাড়ি যদি স্কুলকর্তৃপক্ষ দিত, তাহলেই রিশাকে হয়ত বাঁচানো যেত। কিন্তু, তারা দেয়নি। পুলিশ কেসের ভয়ে কেউ এগিয়ে আসেনি। শিক্ষক নাকি অভিভাবক! আর সেই অভিভাবকের সামনেই মেয়েটি মৃত্যুযন্ত্রনায় দাপাচ্ছিল। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা চিরদিনের জন্য চলে গেল না ফেরার দেশে। আগস্টের ২৪ তারিখে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ওই স্কুলের শিক্ষার্থী রিশাকে ছুরিকাঘাত করে বৈশাখী টেইলার্স কাটিং মাস্টার ওবায়দুল।
রিশা ছুরিকাহত হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেয়নি। তারা দ্রুত ব্যবস্থা নিলে রিশাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া যেত। এমনকি ওইসময় ঘটনাস্থলে স্কুলের গাড়ি থাকলেও তা দেওয়া হয়নি। এগিয়ে আসেননি কোন শিক্ষক। রিশা ছুরিকাহত হয় স্কুলের সামনের ফুটওভার ব্রিজে। সেখান থেকে সে রক্তাক্ত অবস্থায় এসে দাঁড়ায় স্কুলের ভেতরে, তখন তার পেটের বাম দিক থেকে রক্ত পড়ছিল। স্কুলের গাড়িটা তখন পাশেই ছিল, কিন্তু কর্তৃপক্ষ তাকে গাড়িটা দেয়নি। কোনও শিক্ষকও এগিয়ে আসেননি।এ অবস্থায় প্রথমে কলেজ সেকশনের দু’জন শিক্ষার্থী এসে ওর ওড়না খুলে পেটে বেঁধে পাশের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে গুরুতর আহত বলে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।
রিকশায় করে এখান থেকে রিশাকে তারা নিয়ে যায়। পুলিশ কেস হবে বলে স্কুল কর্তৃপক্ষ এগিয়ে আসেনি। স্কুলের ভারপ্রাপ্ত অদক্ষ অধ্যক্ষ নাকি বলেছিলেন, মামলা হবে, ধরা যাবে না। এসময় স্কুলের শিক্ষার্থীরা কোলে করে রিশাকে হাসপাতালে নিয়ে গেছে, পেটের ভেতর থেকে নাড়ি বের হয়ে গিয়েছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে সঙ্গে সঙ্গে জানানো হলেও তিনি পুলিশ কেস বলে মন্তব্য করে তার রুম থেকেই বের হননি। এ কেমন অধ্যক্ষ? কোনো দায়িত্ববোধ নেই?
রিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের ব্যানার শিক্ষকরা কেড়ে নিয়েছেন এর চেয়ে ঘৃণিত কাজ আর কি হতে পারে?স্কুলের একজন শিক্ষিকা নাকি বলেছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা অশিক্ষিত, মূর্খ। শিক্ষার্থীদের মানবন্ধন নিয়েও স্কুল কর্তৃপক্ষ বিরূপ আচরণ করেছেন। ওবায়দুল যেহেতু গ্রেপ্তার হয়েছে তাই আশা করতে পারি রিশা হত্যার দায়ে তার ফাঁসি হবে,পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং আহত রিশার চিকিৎসায় গাফিলতির জন্য উইলস লিটল ফ্লাওয়ারের অদক্ষ অধ্যক্ষ কে বরখাস্ত করা হোক। তাহলে অন্তত অন্যান্য স্কুলের অধ্যক্ষরা সচেতন হবেন ও তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×