somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কুকুরগুলো-২

২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার কুকুরগুলো-১
মানুর মৃত্যুর পর বাকী রইল দুই ভাইবোন। জানু আর মন্টি। জানু মাদী আর মন্টি মর্দা বাচ্চা। যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল তার নাম রেখেছিলাম টাইগার। ওটাও ছিল মাদী বাচ্চা। কালো রংয়ের একটা আপূর্ব সুন্দর বাচ্চা ছিল সেটা। জানু আর মন্টি মায়ের দুধ খায়। ওদের মা ওদের পিঠে কামড়িয়ে চুলকিয়ে দেয়। মাতৃস্নেহ কুকুরের মধ্যে প্রবল। এমনকি পিতৃস্নেহও কুকুরের মধ্যে প্রবল। পিতৃস্নেহ আর মাতৃস্নেহ আমার কাছে স্বর্গীয় জিনিস বলে মনে হয়। তাই যখন কোন প্রাণী তার বাচ্চাকে আদর করে আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। জানু আর মন্টি মায়ের দুধ খেতে খেতে বড় হতে থাকে। সাথে সাথে আমাদের দেওয়া হাড়, কাটাও খেতে থাকে। তবে মন্টি বেশী শক্তিশালী হওয়ায় আমরা কোন খাবার দিলে ও জানুকে হঠিয়ে দিয়ে একা খাবার খেত। ভাতৃস্নেহ বা ভগ্নীস্নেহ সবচেয়ে বয়জেষ্ঠ কুকুকের মধ্যে তার সমবয়সী ভাই বোনদের প্রতি কম থাকে। কিন্তু এক বছরের ছোট ভাই বোনদের বড় ভাই বা বোন বাবা মায়ের মত আগলিয়ে রাখে, শাসন করে। তা মন্টি এরকম খারাপ আচরন করলে তাকে ধাওয়া দেয়া হত এবং খাবারের কাছে আমি বা আমার ছোটবোন দাঁড়িয়ে থাকতাম যাতে জানু খেতে পারে। অর্ধেক খাবার শেষ হলে জানুকে সরিয়ে দেয়া হত। মন্টি তখন বুঝত যে তাকে এবার খাবার দেয়া হয়েছে। কিন্তু অভিমানে সে খেতে আসত না। আমরা সরে চোখের আরাল হলে সে চুপি চুপি এসে খেয়ে যেত। আমি ওর মান ভাঙ্গানোর জন্য একদিন সকালবেলা খাবার নিয়ে ওর সামনে রাখলাম। সারা রাত্রির দৌড়ঝাপ শেষে সকালবেলাটা ওরা ক্ষুধার্ত থাকে। মন্টি খাবারের পাত্রটা মুখ দিয়ে ঠেলে সরিয়ে দিল। আমার প্রতি অভিমান। কেন আমি জানুকে ওর থেকে বেশী আদর করি। আমি আবার ওর মুখের সামনে রাখলাম খাবারের বাটিটা। আবার ও ওর মুখ দিয়ে খাবারের বাটিটা কিছুটা দূরে সরিয়ে দিয়ে আরেক জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আমি আবার ওর সামনে রাখলাম বাটিটা। ও আবার একই কাজ করল। আমি জানি যে ওর পেটে প্রচন্ড ক্ষুধা। এভাবে বহু সোনা মানিক বলে আদর টাদর করে ঐদিন ওকে খাইয়ে ছিলাম।

এভাবেই একটু একটু করে বড় হতে থাকে মন্টি আর জানু। এর মধ্যে একদিন জানু হারিয়ে যায়। কোথায় হারিয়ে যায় আমরা কেউ বের করতে পারি না। পাড়ার কিছু শয়তান পোলাপান আমার কাছে একটা বাচ্চা চেয়েছিল বেশ আগে। কিন্তু মায়ের দুধ খায় এখনো এই রকম একটা বাচ্চাকে আমি ভাই বোন ছেড়ে একা একা থাকতে পাঠাতে পারি না। অনেকে একটা কাজ করেন। কোন কুকুরের বাচ্চা হলে এবং কিছুদিন পর তারা একটু বড় হয়ে ঊঠলে কেউ যদি বলে পালার জন্য আমাকে একতা বাচ্চা দেন তাহলে দিয়ে দেয়। আমার কাছে বিষয়টা চরম অমানবিক লাগে। মায়ের দুধ, বাবা স্নেহ, ভাই বোন দের সাথে খেলা ছেড়ে একটা বাচ্চা একা একা থাকবে আমি কোন যুক্তিতেই এটা মেনে নিতে পারি না। ওরা পশু বলেই আমরা মানুষরা এই আচরন করব? কুকুরের বাচ্চাগুলো যখন একসাথে খেলে তখন সেটা একটা দেখার মত দৃশ্য হয়।এরা একজন যখন আরেকজনের গায়ের উপর পড়ে ঘুমায়, সেই দৃশ্য দেখলে কঠিন মানুষেরও প্রাণ নরম হতে বাধ্য। কোন বাচ্চাকে এই খেলার আনন্দ থেকে, ঘুমের আনন্দ থেকে বঞ্চিত করা আমার বিবেকে বাধে। তাই আমি কাউকেই কোন কুকুরের বাচ্চা বিতরন করিনি। এরাই হয়তো টাইগার আর জানুকে চুরি করে নিয়ে গেছে। আসলেই যে চুরি করে নিয়ে গেছে তা বুঝেছিলাম একদিন মন্টিকেও চুরি করতে আসার দিন। মন্টি ছিল প্রচন্ড সাহসী আর তেজী। তার আত্মাভিমানের কথা তো বললামই। চোর ছেলেটা মন্টিকে চুরি করতে গিয়ে উল্ট দৌড়ানি আর কামড় খেয়ে ভাগে। মন্টির নাম পাড়ার শয়তান পোলাপানের কাছে ট্রেডমার্ক হয়ে যায়। মানুর পরে আমার সবচেয়ে প্রিয় কুকুর মন্টি।


চলবে..................
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×