somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বখাটের অত্যাচার আবার স্কুলছাত্রীর আত্মহত্যা

০৪ ঠা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






‘আমার মেয়েকে কেন তালা মেরে রেখেছো। রাত হয়ে গেছে, ওকে জাগিয়ে দাও। ওকে মশায় খেয়ে ফেলবে, ও তো এখন পড়তে বসবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনের মেঝেতে আছড়ে পড়ে এভাবেই আর্তনাদ করছিলেন মা হালিমা নিজাম। তাঁর আদরের ছোট মেয়েটি আর পড়তে বসবে না, স্কুলে যাবে না। বখাটের উৎপাত সইতে না পেরে আত্মাহুতি দিয়েছে সে।
রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম ওরফে ইলোরা (১৪) গতকাল শনিবার বিকেলে খিলগাঁওয়ের মধ্য নন্দীপাড়ার বাসায় বিষ পান করে। হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক বখাটের অব্যাহত উৎপাত সইতে না পেরে ইলোরা আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার। বখাটে রেজাউল করিমকে গত রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
এর আগে খিলগাঁওয়ে বখাটেদের অত্যাচারে আত্মহত্যা করেছিলেন চারুকলার ছাত্রী সিমি। গত ১৯ মার্চ পশ্চিম নন্দীপাড়ায় ঘরে ঢুকে বড় বোনকে আটকে রেখে ছোট বোনকে ধর্ষণ করেছিল ১০ বখাটে। মিরপুরের টোলারবাগে কিশোরী ফাহিমাও আত্মহত্যা করেছিল বখাটেদের উৎপাত সইতে না পেরে।
পারিবারিক সূত্র জানায়, নন্দীপাড়ার ৫ নম্বর সড়কের ৬৫ নম্বর বাসায় থাকেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের নিরীক্ষক (অডিটর) নিজামউদ্দিন মোল্লা। তাঁর তিন মেয়ে ও এক ছেলের মধ্যে ইলোরা সবার ছোট। গতকাল দুপুর সোয়া একটার দিকে স্কুল থেকে মায়ের সঙ্গে বাসায় ফেরে ইলোরা। বিকেলে সবার অজান্তে সে বিষাক্ত দ্রব্য পান করে মায়ের শয়নকক্ষে যায়। খারাপ লাগছে বলে জানালে মা তাকে কাছে ডেকে নেন। ইলোরার মুখে বিষের গন্ধ পেলে তিনি দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে যান ইলোরার স্বজনেরা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলোরার মা হালিমা নিজাম হাসপাতালে প্রথম আলোকে বলেন, গত বছর সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্থানীয় বখাটে রেজাউল স্কুলে আসা-যাওয়ার পথে ইলোরাকে প্রেমের প্রস্তাব দেয়। কয়েকবার প্রত্যাখ্যাত হয়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে ওঠে। দিনের পর দিন সে ইলোরাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। ইলোরা স্কুলভ্যানে আসা-যাওয়া করত। একপর্যায়ে ইলোরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর মা নিজেই ইলোরাকে স্কুলে আনা-নেওয়া করতেন।
হালিমা নিজাম জানান, পুরো বিষয় রেজাউলের বাবা বাবর আলীকে জানানো হয়। আট-দশবার জানালেও তিনি আমলে নেননি। উল্টো রেজাউলের মা ও চাচি একদিন বাসায় এসে ইলোরাকে দোষারোপ করেন। তাঁরা নানাভাবে শাসিয়ে যান।
গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার সময় রেজাউল ইলোরার পথ আটকায়। জানতে চায়, বাসায় কেন তার বিরুদ্ধে জানানো হয়েছে। ইলোরার পরিবার বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ মহল্লাবাসীকে জানায়। সবাই বখাটে রেজাউলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। ইলোরার মা জানান, তাঁরা জিডি করার প্রস্তুতিও নিচ্ছিলেন।
ইলোরার বড় ভাই হাফিজ আল ফাহাদ জানান, মাস দেড়েক আগে তাঁদের এক ভাড়াটের মাধ্যমে রেজাউল একটি মুঠোফোন পাঠায় ইলোরার জন্য। মা ফোনটি নিয়ে নেন। এর কয়েক দিন পর বখাটে রেজাউল আরও একটি ফোন পাঠায়।
জানা গেছে, রেজাউল পড়াশোনা করেনি। তার বয়স ১৯-২০ বছর হবে। তার নেতৃত্বে আট-দশজনের একটি বখাটে দল সারাক্ষণ এলাকায় ঘুরে বেড়ায় এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে।
ইলোরার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতে যোগাযোগ করা হলে খিলগাঁও থানার অপারেশন কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, মৃত স্কুলছাত্রীর বাবা নিজামউদ্দিন মোল্লা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রেজাউল করিমকে আসামি করে থানায় মামলা করেছেন। বখাটে রেজাউল গা-ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে থানার তিনটি দল অভিযানে নেমেছে।
গতকাল সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ইলোরার মা লাশঘরের সামনে বিলাপ করছেন। বলছিলেন, ‘ওকে লাশঘরে একা রেখে আমি যাব না। আমার ঘর শূন্য হয়ে গেল।’ মায়ের কান্নায় উপস্থিত সবার চোখ ভিজে আসে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×