জবি ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করলো ক্যাডাররা
০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সপ্তাহের ব্যবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের ক্যাডাররা। গতকাল দুপুর দুইটার দিকে ক্লাস রম্নমের ভেতর এ ঘটনা ঘটে। এতে হতবাক হয়েছেন শিড়্গার্থীরা। ১লা এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অনৈতিক প্রসত্মাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগের বাবু নামের এক ক্যাডার। জানা গেছে, বাংলা বিভাগের ৫ম সেমিস্টারের এক ছাত্রীকে একই সেমিস্টারের ছাত্রলীগ কর্মী মাসুদ রানা বহু দিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।
মাসুদ রানা ছাত্রলীগের জবি শাখার সভাপতি কামরুল হাসান রিপন গ্রুপের কর্মী। ওই ছাত্রী প্রসত্মাবে রাজি না হওয়ায় গতকাল দুপুর দুইটার দিকে মাসুদ রানা ৫-৬ ছাত্রলীগ ক্যাডারকে সঙ্গে নিয়ে ক্লাস রুমের ভেতরে প্রেমের প্রস্তাব দেয়। এবারও মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে রাগান্বিত হয়ে মাসুদ রানা ছাত্রীর ওড়না টেনে নেয়। এ সময় কিল, ঘুষি ও লাথি মারতে থাকে মাসুদ। একপর্যায়ে ওই ছাত্রী ফ্লোরে পড়ে গেলে সেখানেও মারতে থাকে মাসুদ রানা। এ সময় ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি করে বের হয়ে যায়। পরে আহত ছাত্রীকে উদ্ধার করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, আমি শুনেছি যে একটি মেয়ে লাঞ্ছিত হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং...
...বাকিটুকু পড়ুনইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভূমিকা: মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের...
...বাকিটুকু পড়ুন