আজ অনেকদিন পর আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হল,
আমাকে দেখে বলল কিরে কেমন আছিস ??
কি করিস ?
দিনকাল কেমন যাচ্ছে ?
তোর পরী রুপার খবর কী ?
তাঁর এত সব প্রশ্ন একসাথে শুনে বললাম
বেঁচে আছি বন্ধু,ভালো আছি কিনা যানি না।
গার্মেন্টসে চাকুরী করি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে আহারের প্রয়োজন পড়ে
সেটা যোগাড় করার জন্য।
আর দিনকাল যাচ্ছে জীবনের নিয়মে।
আর শেষ কথাটা বলেছিলাম
রুপা বা পরী নামে কেউ কি কোনদিন ছিল নাকি ??
আমার বন্ধু এই কথা গুলো শুনে শুধু বলল মন খারাপ করিস না
সব ঠিক হয়ে যাবে ।
আমি প্রতি উত্তরে বললাম
বেঁচে আছি বন্ধু , বেঁচে থাকবো
আমি আর আমার নষ্ট একাকীত্ব জীবন নিয়ে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


