somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন

০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাবা, বাবা। ছয় বছর বয়সী রিসাতের মৃদু ধাক্কায় ঘুম ভাংগে সুহানের। ঘুমের মাঝে কি এক মিষ্টি স্বপ্ন দেখছিল সে। হঠাৎ স্বপ্নটা কেটে গেলেও সে এতটুকু বিরক্ত হয় না ছেলের উপর। ঘুম ঘুম চোখে আলস্য নিয়ে সে ছেলের দিকে তাকায়

কি?
যাবে না?
কোথায়?
কিচ্ছু মনে নেই তোমার!! আজ না আমাকে নিয়ে চিড়িয়াখানায় যাবার কথা তোমার?

ছুটির দিনে সকাল সকাল আরামদায়ক বিছানা থেকে ঊঠার কোন ইচ্ছেই সুহানের হচ্ছিল না। মন চাইছিল ছেলেকে বলে, আক না বাবা, কালকে যাই? কিছু এইটুকু মুখে অনেকটুকু আশাহত হবার ছাপ পড়ার কথা ভাবতেই সিদ্ধান্ত নিয়ে নেয় সে।

ঊঠছি বাবা, উঠছি। আমি কি আর তোর মত এত ছুটাছুটি করতে পারি?
তাড়াতাড়ি কর বাবা। উফ, এত দেরি করলে চলে?

ছেলের তাড়াতে, জলদিই প্রস্তুত হয়ে বের হয়ে যেতে হয় সুহানকে।
গাড়িতে উঠে জিপিএস কোর্ডিনেট দিতেই মসৃন ভাবে চলা শুরু করে ঝকঝকা সি৮০০। চিড়িয়াখানাটা শহরের বেশ বাইরে, কিছুটা সময় লাগে। অনেকটা জায়গাজুড়ে সময় নিয়ে গড়ে তোলা হয়েছে। সুহান অনেকবার এসেছে, ছেলের খুব পছন্দের জায়গা এটা। প্রতিবারই নতুন কিছু না কিছু দেখেছে এখানে।

ঢোকার সময়ই পাহারাদার রোবটটা হাতে বিশেষ আর্মব্যান্ড বেঁধে দেয়। ক্ষতিকর প্রানীরা এর কারনে নিরাপদ দূরত্বে থাকবে, আবার যেসব প্রানী বিপদজনক নয়, তারা ডাকলে কাছে চলে আসার প্রবনতা পাবে।

রিসাত নিজের মনে ঘুরতে থাকে। অনেকবার এসেছে সে এখানে। প্রানীগুলোকে তার কাছে খুব আপন, প্রিয় খেলনার মত লাগে। সুহান মাটিতে বসে পড়ে, শিশুদের মত প্রাণচাঞ্চল্য কি কারো থাকে!! হাতে বাঁধা ভিডি মনিটরটিতে মাঝে মাঝে আড়চোখে তাকিয়ে দেখে নেয় রিসাতকে যদিও তার কোন দরকার নেই। আধুনিক নিরাপদ এই পৃথিবীতে এই ছোট্ট শিশুটি পুরোপুরি নিরাপদ।

সন্ধায় অসম্ভব ক্লান্ত হয়ে যখন দুজন ঘরে ফিরে এসেছে, তখনো রিহানের মুখ থেকে হাসি সরেনি। সারাদিনের নানান মজার ঘটনার কথা মুখে খই এর মত ফুটছে তার। আমরা আবার যাব বাবা, ঠিক আছে তো? একরাশ প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকে রিসাত। না বলাটা প্রায় অসম্ভব মনে হয় সুহানের কাছে। ঠিক আছে বাবা, আমরা আবার যাব, আগামী সপ্তাহেই যাব।





ছেলের হাস্যজ্বল মুখের দিকে তাকিয়ে অজান্তেই জল চলে আসে সুহানের চোখে। এই স্বপ্নটা দেখলেই তার এমন হয়, কিন্তু তাও কেন জানি এটা বারবার ঘুরে আসে।
---------


ধ্বংস হয়ে যাওয়া দূষিত পৃথিবীর মাটির গহীনতলে বাস করা স্বল্প কিছু মানুষের বেঁচে থাকার প্রেরনা এখন কেবল মস্তিস্কে সিমুলেশন দিয়ে তৈরি করা কিছু স্বপ্ন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×