পাকিস্তান যখন নিজেদের লজ্জ্বা বাঁচাতে ব্যাস্ত, মানে ৫-০ তে হোয়াইটওয়াস হওয়া থেকে বাঁচতে চেষ্টা করছে, ঠিক এরকম সময়ে তাদের অন্যতম তারকা শহীদ আফ্রিদির ক্ষিদে লেগে গেল। এ ক্ষিদে পেটের ক্ষিদে নয়, বরং জয়ের ক্ষিদে।
মাত্র ২১২ রান করেও পাকিস্তান এ ম্যাচে বেশ প্রতিদ্বন্দিতা গড়ে তুলেছিল। ১৭৮ রানে যখন ৭ উইকেট, পাকিস্তান তখন জয়ের বাতাস কিছুটা টের পাচ্ছিল। সেটাকে নিশ্চিত করতে আফ্রিদি আশ্রয় নেন অভিনব এক প্রতারনার। টিভি ক্যামেরায় পরিস্কার ধরা পরে যে বোলারকে বল ফেরত দেবার আগে দু হাতে ঢেকে বেশ কয়েকবার কামড়ে দেন তিনি বলটিকে। টিভি আম্পায়ার মাঠের আম্পায়ারকে বিষয়টা জানালে আম্পায়ার বল চেক করে দেখেন বিষয়টা সত্যি। বল বদলিয়ে খেলা আবার শুরু হয় এরপর। শেষমেশ ম্যাচটা হেরেই মাঠ ছাড়ে পাকিস্তানীরা। ম্যাচ শেষে ম্যাচ রেফারী আফ্রিদির সাথে কথা বলে এ ব্যাপারে তার বক্তব্য জানার জন্য। পরিশেষে তাকে আগামী ২টি টি২০ ম্যাচে নিষিদ্ধ ঘোষনা করে আইসিসি।
“Perhaps he didn't appreciate the lunch he was given in Australia”
ক্রিকিনফোর এই মন্তব্যটা যথেষ্টই সরস, তারপরেও বিষয়টা দেখতে চাইলে নিচের ভিডিওটা থেকে ঘুরে আসুনঃ
মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।" তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন