somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রী পরিবারের সদস্যরা কানাডা থেকে পালাচ্ছে: ফখরুল

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কপি পেষ্ট:


পদ্মাসেতু দুর্নীতিতে জড়িত মন্ত্রী-উপদেষ্টাদের আত্মীয়-স্বজন গ্রেফতার এড়াতে কানাডা থেকে পালাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

“পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণচুক্তির আগেই কানাডীয় কোম্পানির সঙ্গে ঘুষ লেনদেন হয়েছে” অভিযোগ করে তিনি বলেন, “এ বিষয়ে কানাডা সরকার তদন্ত করেছে। জড়িতদের গ্রেফতারে উদ্যোগ নিয়েছে। ভয়ে আওয়ামী লীগের মন্ত্রী-উপদেষ্টাদের আত্মীয়-স্বজন কানাডা থেকে এখন পালাতে শুরু করেছে।”

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্তি বার্ষিকী ও সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলাদল এই আলোচনা সভা আয়োজন করে। ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর বিএনপির অঙ্গসংগঠন হিসেবে মহিলাদল প্রতিষ্ঠা লাভ করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে সভায় দলের ভাইস চেয়ারম্যান রাবেয়া সিরাজ, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহিলাদল নেত্রী সুলতানা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।

পদ্মাসেতু দুর্নীতিতে অভিযুক্ত সৈয়দ আবুল হোসেনকে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বলেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “তার মতো একজন দুর্নীতিবাজ যদি দেশপ্রেমিক হন, তবে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে।”

হলমার্কের সাড়ে তিন হাজার কোটি টাকা কেলেঙ্কারির ঘটনা তেমন কোনো বড় কিছু নয় মর্মে দেওয়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, “অর্থমন্ত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি দেখেন না, প্রতিদিন দেশ রসাতলে যাচ্ছে।”

ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে ক্ষমতাসীন দলের নেতারা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “ব্যাংকিং খাতে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর থেকে জনগণের আস্থা কমে যাচ্ছে।”

শিক্ষাঙ্গনগুলোর অস্থির পরিবেশ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “দেশকে মেধাশূন্য করতেই শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করা হচ্ছে।”

তারেক রহমানকে হত্যা করতে না পেরে ষড়যন্ত্রকারীরা তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “যখনই তারেক রহমানের দেশে ফেরার কথা ওঠে, তখনই সরকার তার বিরুদ্ধে নতুন মামলা দিচ্ছে। আর নির্দিষ্ট কিছু মিডিয়া তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালায়।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতাকর্মীরা অনেকেই জেল খেটেছেন। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশ রক্ষায় সামনে আমাদের আরও কঠিন সংগ্রামে অবর্তীণ হতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×