somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিয়াকুম, নাফাকুম আর তিন্দু (পর্ব-২)

২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম দিন প্রায় ১২ঘন্টা ট্রেক করে অব অবস্থা যখন কুপোকাত, তখন ২য় দিন সকাল ৬টায় ঘুম থেকে উঠে প্রিপারেশন নিতে থাকি দেবতা পাহাড় জয় করে #অপার্থিব_আমিয়াকুম দেখার। সবাই একে-একে রেডি হয়ে ৮টার মধ্যে বের হয়ে পড়ি #আমিয়াকুম দেখার জন্যে।


কয়েকবার ঝিরি ও পাহাড় পাড়ি দিয়ে প্রায় ১ঘন্টা পর গাইড আমাদের বললো এটাই #দেবতা_পাহাড় :O । এবার নামতে হবে। যেখানে দাঁড়িয়ে ছিলাম, দেখে মোটেই মনে হয়নি এই পাহাড় বেয়ে নামতে রুদ্ধশ্বাস শুরু হয়ে যাবে। নামতে শুরু করতেই তা টের পেতে থাকলাম।


ছবিঃ দেবতা পাহাড়ের মাঝামাঝি থাকা অবস্থায় বিপরীর প্বার্শের পাহাড় আর আকাশের মিতালি দেখে চোখ আটকে যায়, ছবি তুলতে তাই এক মুহূর্তও দেরী করিনি :)
হাতে থাকা লাঠিতে ভর দিয়ে, কখনও পাশের গাছ-লতাপাতা ধরে, কখনও ছেচড়িয়ে নামতে থাকি ৭০-৮০ ডিগ্রী খাঁড়া পাহাড় বেয়ে। খাঁড়া আর নুড়ি পাথরে আচ্ছাদিত পিচ্ছিল এই #১৯০০_ফুট উচ্চতার #দেবতা_পাহাড়ে অনেক ঝুকিপূর্ণ পথ বেয়ে নিচে নামতে থাকি :(


কিছু কিছু স্থানে পড়ে গেলেই শেষ, শেষ মানে একদম শেষ। পাহাড়ের উপর থেকে নিচে কি আছে দেখা যায়না। এই পথে প্রায় ২ঘন্টা সময় লাগে পাহাড় থেকে নামতে। পাহাড় ধ্বসে যাওয়ার জন্য এক জায়গায় নামতে অনেক বেশী সময় লেগেছে। নিচে নেমেই পেয়ে যাই #ভেলাখুম থেকে আসা পানির ধারা যা #আমিয়াকুম যেয়ে পড়েছে।


নিচে নেমে এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। খালের মাঝে বড় বড় পাথর যেনো সেই খালের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কিছু ছবি তুলে চলে যাই #আমিয়াকুম।


আহা আমিয়াকুম :)
এটা দেখার জন্য এতো কস্ট, এতো প্রতীক্ষা। মূলত #আমিয়াকুম এর পিছনে যেই বিশাল পাহাড় দেখা যায়, সেটাই #দেবতা_পাহাড়। এই পাহাড় কুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বসে থাকি কিছুক্ষণ এই অবিরাম জলরাশির দিয়ে তাকিয়ে। এরপর কিছু ছবি তুলে আমরা আবার ১৯০০ফুট উচ্চতার #দেবতা পাহাড় বেয়ে উপরে উঠে আসি।


এই পথে আসার সময় আরো ১.৩০ ঘন্টা ট্রেইল করে একটা নতুন ঝর্ণায় যাই। ঝর্ণায় যাবার পথ সংকীর্ণ দেখেই বোঝা যায় খুব কম মানুষ এটায় আসেন। ঝিরিপথ ছিলো অপরূপ।


এটার নাম #নাইক্ষ্যাং_ঝর্ণা ;)
বিশাল উঁচু পাহাড় থেকে জলরাশি নিচে পড়ে দুই ভাগে ভাগ হয়ে নামছে ঝিরিতে। কি সুন্দর! এখানে গোসল করে আমরা বিকেল ৫.৩০ এর দিকে সেদিন #থুইসা_পাড়া তে ফিরে আসি। এসেই পাহাড়ী চালের ভাত, ডাল, মুরগী আর আল্ভর্তা দিয়ে অমৃত খেয়ে তবেই শান্তি। ৩য় রাতে এখানেই থাকবো।
চলবে---
১ম পর্ব পাবেন এখানেঃ Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×