ওয়েস্টার্ন মেরিন গত ২ বছরে মোট ৮টি জাহাজ বিদেশে ডেলিভারি দিয়েছে।
জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির সাথে প্রায় ৯৬০ কোটি টাকা মূল্যের মোট ১২টি জাহাজ রপ্তানির চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স। সেই চুক্তি অনুযায়ী এই ৮টি জাহাজ ডেলিভারি দেয়া হচ্ছে। প্রতিটি জাহাজ প্রায় ১০০ মিটার লম্বা এবং ৫,৫০০ টন ওজন ধারণক্ষমতা সম্পন্ন।
জাহাজ গুলোর গায়ে লেখা থাকছে ‘Made in Bangladesh’। যার ফলে প্রিয় বাংলাদেশকে নতুন করে চিনছে বিশ্ব!
আরো খুশির সংবাদ হচ্ছে জার্মানির গ্রোনা শিপিং কোম্পানি বাংলাদেশ থেকে ক্যাডেট নিতে রাজি হয়েছে!
আরেকটা অসাধারণ ঘটনা।
ডেনিশ প্রতিষ্ঠান হান্ডেস্টেড রভিগ (এইচআর) এর জন্য নির্মাণ করা হচ্ছে ৪৯ দশমিক ৮০ মিটার দীর্ঘ প্যাসেঞ্জার ফেরি। ১২৭ জন যাত্রি এবং ২৮ টি গাড়ি পরিবহন করতে পারবে। সামনে এবং পিছনে দুদিকেই এই ফেরী চলতে পারবে। এজন্য দুই দিকেই রয়েছে দুটি ইঞ্জিন(৫০০ হর্স পাওয়ারের)। একই স্থানে দাড়িয়ে ফেরীটি চারদিকে ঘুরতে পারবে।
এসক্লুসিভ ভিডিও( নরওয়েতে সামুদরিক ঝড় এর সাথে যুদ্ধ )
কোম্পানি পরিচিতি
অন্যদের পোস্ট - ১
অন্যদের পোস্ট -২
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


