somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেস্টিজিও ব্র্যান্ডের নতুন ট্যাবলেট পিসি ও স্মার্টফোন উন্মোচিত

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(বাম থেকে) ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম, প্রেস্টিজিওর পরিচালক (বিপণন) আম্মার তৌইওে এবং ফ্লোরা লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মওদুদুর রহমান


বাংলাদেশের বাজারে প্রেস্টিজিও ব্র্যান্ডের তিনটি ট্যাবলেট পিসি ও তিনটি স্মার্টফোন উন্মোচিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজাধানীর একটি হোটেলে ’ প্রেস্টিজিও ডিলার মিট-২০১৪’ শীর্ষক অনুষ্ঠানে ইউরোপীয় ব্র্যান্ডটির সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ নতুন এসব পণ্য উন্মোচন করেন পরিবেশক ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম এবং প্রেস্টিজিওর পরিচালক (বিপণন) আম্মার তৌইরে। এ সময় অন্যান্যের মধ্যে ফ্লোরা লিমিটেডের পরিচালক হোসাইন শহীদ ফিরোজ, মহাব্যবস্থাপক হাসানুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক ম্ওুদুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন উন্মোচিত প্রেস্টিজিও ট্যাবলেট পিসি মাল্টিপ্যাগুলোর মধ্যে রয়েছে পিএমপি৫৭৮৫, এবং পিএমপি৫১০১সি। থ্রিজি সমর্থিত এসব মাল্টিপ্যাডের ডিসপ্লে যথাক্রমে ৭.৫ ইঞ্চি, ৮ ইঞ্চি ও ১০.১ ইঞ্চি। আর থ্রিজি এবং ডুয়াল সিম সমর্থিত স্মার্টফোনের মধ্যে রয়েছে প্রেস্টিজিও পিএপি৫৫০০, পিএপি৩৪০০ এবং পিএপি৫৩০৭ মডেল।
অনুষ্ঠানে ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম বলেন, ফ্লোরা বাংলাদেশে পণ্য বাজারজাতের ক্ষেত্রে মানের ব্যাপারে কখনো আপোষ করেনি। প্রেস্টিজিওতেও সেই ধারা অব্যাহত থাকবে। প্রেস্টিজিওর পিএমপি৭৪৮০ডি পরিচালক (বিপণন) আম্মার তৌইওে প্রেস্টিজিও পণ্য নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন এবং ট্যাবের সঙ্গে বিনামূল্যে থাকছে স্টাইলিশ লেদারকেস, ২০০জিবি ক্লাউড স্টোরেজ, ২৪ হাজার ই-বুক ডাউনলোড সুবিধা। দেশব্যাপী ফ্লোরার শোরুম ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, আইডিবিসহ মোবাইল মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে প্রেস্টিজিও পণ্য। প্রেস্টিজিওর প্রতিটি পণ্যে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। প্রেস্টিজিও স্মার্টফোন পাওয়া যাবে ৭,২০০ টাকা থেকে ১৮,২০০ টাকার মধ্যে। আর ট্যাব পাওয়া যাবে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে। তবে এসব পণ্য কোনো রকম বাড়তি অর্থ প্রদান ছাড়াই ক্রেডিট কার্ডের মাধ্যমে ১২ মাসের কিস্তিতে কেনা যাবে।


মাল্টিপ্যাডের ফিচার
অ্যালুমিনিয়াম বডিতে প্রেস্টিজিও পিএমপি৫৭৮৫ মডেলের কোয়ান্টাম মাল্টিপ্যাডটিতে অভিজাত্যের ছোঁয়া। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের এই ট্যাবটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১৬ জিবি মেমোরি, ১ জিবি র‌্যাম, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, এইচডি এমআই আউটপুট প্রভৃতি মোবাইল সিম ব্যবহারের সুবিধা সংবলিত ডিভাইসটি অতিরিক্ত ৩২ জিবি ফ্লাশ মেমোরি সমর্থন করে। এতে ৭০০০ এমএইচ ব্যাটারি থাকায় টানা সাড়ে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাক-আপ দিতে পারবে।
অপরিদিক পিএমপি৭৪৮০ডি মডেলের প্রেস্টিজিও আল্টিমেট মাল্টি-প্যাডটিতে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র‌্যাম, ১৬ জিবি বিল্ট ইন মেমোরি, জিপিএস রিসিভার ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে এফএম রেডিও। হোয়াইট-সিলভার ৮ ইঞ্চি পর্দার ট্যাবটির স্ট্যান্ড বাই ব্যাকআপ টাইম ৩২ ঘণ্টা।
আর ৭.৮৫ ইঞ্চি পর্দার পোস্টিজিও পিএমপি৫১০১সি মাল্টি-প্যাডটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১৬ জিবি মেমোরি, ১ জিবি র‌্যাম, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ও ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।

মাল্টিফোনের ফিচার
পোস্টিজিও থ্রিজি মাল্টিফোনগুলোর মধ্যে পিএপি৫৫০০ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ ডুয়ালকোর প্রসেসর, ৫১২ র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি মেমোরির কার্ড স্লট ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির স্ট্যান্ডার্ড টকটাইম ২১ ঘণ্টা।
এছাড়া ডুয়াল কোর ১.২ গিগাহার্জ প্রসেসর সমন্বিত প্রেস্টিজিও পিএপি৩৪০০ স্মার্টফোনটির পর্দার আকার ৪ ইঞ্চি। এতে আঝে ৪ জিবি ইন্টারনাল মেমোরি যা ৩২ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য।
প্রেস্টিজিও থ্রিজি মাল্টিফোনগুলোর মধ্যে পিএপি৫৩০৭ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ‘কায়ালকম স্ন্যাপ ড্রাগন’ কেয়াড কোর প্রসেসর এবং ’অ্যাডরেনো ২০৩’ জিপিইউ। ২১০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল ক্যামেরা প্রভৃতি ফিচার।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×