মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না, ও বন্ধু।।
মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে,
পুরোনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু।।
বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি।
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু।।
-------------
নোট:
ক্রীতদাসের ইতিহাস পড়ছিলাম। সেই প্রাচীনতম স্পার্স্টাকাসদের সময় গড়িয়ে, আরবের দাসপ্রথা এবং আমেরিকায় তুলে আনা কালো নিষ্পাপ মানূষগুলোর পায়ে শেকলের কথা। কী জঘন্য সেই সময়..!
হৃদয়ে গভীর থেকে গানটি উপলব্ধি করছিলাম। এখানে আমার নতুন কিছু নেই ...
গানটির অরিজিনাল অহমীয় ভার্শনটি বেশী প্রাণবন্ত । হয়তো গায়কের মাতৃভাষা বলে। ইউটিউবে খুজে পেলাম না । কিন্তু এখানে http://www.bhupenhazarika.com/bio/index.php গেলে কিছু অংশ শুনতে পারবেন।
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ, যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ। “এই করো, সেই করো;” দেখায় সে দিক- অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক। কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে- সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ- ১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন