somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

এনার এবং একজোড়া মানুষ

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েঃ একটা গল্প শুনাবে?
ছেলেঃ শুনবে?

মেয়েঃ অবশ্যই।
ছেলেঃ পছন্দ হবে?

মেয়েঃ আগে শুনিই না।
ছেলেঃ এক দেশে ছিলো এক রাজা। তার ছিলো এক রানী। রাজা রানীকে অনেক ভালোবাসতো । তারপর হলো কী একদিন….

মেয়েঃ এই থামো। এতো পুরনো গল্প শুনবো না।
ছেলেঃ আচ্ছা তাহলে অতি আধুনিক এক গল্প শুনো। সৌরজগতের বাহিরে একটি গ্রহ আছে। তার নাম “কেপলার”। সেই গ্রহটি পৃথিবীর মতই। সেই গ্রহের উন্নত প্রানীরাও মানুষদের মতই। কিন্তু এক উল্কাঝরে সেই গ্রহের সকল প্রানী মারা যায় । কেবলমাত্র দুটো “এনার” ছাড়া।

মেয়েঃ এনার কী?
ছেলেঃ কেপলার গ্রহের উন্নত প্রানীদের বলা হত এনার। যাই হোক পৃথিবীর মানুষেরা যেমন অক্সিজেন ছাড়া বাচতে পারে না তেমনি এনাররাও “সোরার” ছাড়া বাচে না।

মেয়েঃ সোরার আবার কী?
ছেলেঃ ওফস এতো প্রশ্ন করো।

মেয়েঃ আর করবো না।
ছেলেঃ সোরার হচ্ছে অক্সিজেনের মত এক উপাদান। তো সেই দুই এনার ছিলো দম্পতি। একে অপরকে অনেক ভালোবাসতো। উল্কাপাতের ফলে কেপলার গ্রহে সোরারের সংকট হলো। তারা সিলিন্ডার সোরার ব্যাবহার করছিলো। কিন্তু দ্রুতই সিলিন্ডার শেষ হয়ে আসছিলো। আর মাত্র পাচটি সোরার সিলিন্ডার বাকি। তারপরেই তারা মারা যাবে। তারা একে অপরকে এতোটাই ভালোবাসতো যে একে অন্যের মৃত্যু দেখতে চাচ্ছিলো না। তাই পুরুষ এনার এবং মেয়ে এনার মনে মনে চিন্তা করলো আত্বহত্যা করার। কিন্তু তারা তাদের চিন্তা একে অপরকে বলল না। অবশেষে মেয়ে এনারটি নিজের হাতের শিরা কেটে আত্বহত্যা করলো।

মেয়েঃ মেয়েটিই কেনো মারা গেলো? ছেলেটি কেনো নয়?
ছেলেঃ পৃথিবীর সকল প্রেমকাহিনীতেই ছেলেরা মারা যায়। আর কেপলার গ্রহের প্রেমকাহিনীতে মারা যেতো মেয়ে এনাররা।

মেয়েঃ গল্প কি শেষ?
ছেলেঃ হ্যা।

মেয়েঃ খুব সুন্দর হয়েছে গল্পটি। গল্পটি শুনে তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবাসবে আমায়?
ছেলেঃ না।

মেয়েঃ কেনো?
ছেলেঃ সকল প্রেমই যে সফল হবে এমন নয়। আর পৃথিবীর প্রেমকাহিনীতে প্রেমিকেরা প্রেমে বিফল হয়ে মারা যায়। আমি মরতে চাই না। আমি ভালবাসতে চাই।

মেয়েঃ তো আমাকে ভালোবাসো।
ছেলেঃ আমি ভালোবাসবো বৃষ্টিকে,পাখির কিচিরমিচিরকে,শীতের কুয়াশাকে, নদীর স্রোতকে ।

মেয়েঃ আমি বৃষ্টি হবো,করবো পাখির মত কিচিরমিচির করে গান,হবো শীতের কুয়াশা,ঢেউ খেলাবো তোমার বুকে নদীর স্রোতের মত।
ছেলেঃ চলো ফুচকা খাই।
মেয়েঃ চলো।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×