কলমে লিখি মনের ভাব, কলমের হতে নাব্য
কলমে লিখেছে কত যে কবি বাংলাদেশের কাব্য্ ।
কাজী নজরুল লিখেছে কবিতা, রবীন্দ্রনাথ গান
মূর্খের হাতে হতেই হবে কলমের অপমান ।
তলমের তরে ইতিহাস হলো বইয়ের পাতায় গাঁথা
কলমই তো আজ দেশ বিদেশে উঁচু করে আছে মাথা ।
ঔ শক্তির সাথে কে লড়িবে, কে করিবে গৌরব
কলমের হাতে বাংলাদেশ আজ কলমের হাতে সব ।
কলমের শক্তি অফুরন্ত কভূ হবেনা তা শেষ
কলমের স্বরে গেয়ে যাই আজ সোনার বাংলাদেশ ।
কবিতাটি আমি লিখেছিলাম ক্লাশ নাইনে ১৯৯৯ সালে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



