somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটেনে এক ভেতো বাঙালী'র ডায়েরী-১: ''বিদেশে বাংলাদেশী হাত-পাখার ব্যবসা''

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ যেন বাংলাদেশে আছি। উহ, কি প্রচন্ড গরম! গত কয়েক দিনে তাপমাত্রা ৩২ ডিগ্রী পর্যন্ত উঠেছে এখানে! ফলে, মানুষজন কাপড়-চোপড় খুলে রাস্তায়।

রোজা-রমজানের দিনে এ কি বিপত্তি! রাস্তায় বেরুলে চোখ মাটির দিকে সেঁটে রাখতে হয়। আশে-পাশে তাকালেই রোজা মাকরুহ হয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা। এ দেশের মেয়ে-ছেলেদের এমনিতেই গরম লাগে বেশি। হু হু শীতেও এইখানকার মেয়েরা হাফ প্যান্ট পড়ে ঘুরে বেড়ায়। আর, এই গরমে কি অবস্থা তাদের একবার চিন্তা করে দেখুন। তাই, রাস্তায় বেরুলে 'ইয়া মাবুদ, ইয়া মাবুদ' বলা ছাড়া গতি নাই।

আমি এখনো বিয়ে করিনি। তাই, এহেন পরিবেশে নিজের জৈবিক প্রবৃ্ত্তিকে বশবর্তী করে রাখতে অনেক কলা-কৌশলের আশ্রয় নিতে হয়। সব সময়ই যে পারি, তা বুকে হাত দিয়ে বলতে পারবো না। তবে, চেষ্টার ত্রুটি করি না। কিন্তু, তবুও ভুলে উপর মিসটেইক হয়ে যায় মাঝে মাঝে। সেই কারণেই, এর থেকে বাঁচার উপায় নিয়েই আকাশ-পাতাল চিন্তা করছিলাম গত গতকাল রাতে। চিন্তার রাজ্যে হারিয়ে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আর, সেই ঘুমের মাঝেই আমার এই মহাবিপত্তির সমাধান নিজের মানসপটে ভেসে উঠলো। 'ইউরেকা', 'ইউরেকা' বলে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। একটু ধাতস্থ হয়ে তাকিয়ে দেখি, আমার পাশের রুমের বাংলাদেশী ভাইটি ভীত চোখে আমার রুমে উঁকি-ঝুকি মারছেন।

এই বাংলাদেশী ভাইটি সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন আগে। সুপুরুষ এই তরুণ ভাইটি বয়সে নবীণ, দেখতেও বেশ। সিনেমার নায়কদের মত গড়ন। তাই, হর-হামেশাই রাস্তা-ঘাটে এখানকার মেয়েদের চোখে পড়ে যান। কিন্তু, তিনি সেই দিকে পাত্তা দেননা কখনও। ইসলামী ঘড়ানার মানুষ কিনা! কিন্তু, এই ভাইটিই রাতে এক্কেবারে কাবু হয়ে যান ভয়ে। উনি বুঝি জ্বীন দেখতে পান। 'উনা'-রা আমাদের এই বাঙালী বাবুকে প্রায়ই এসে 'হাই' 'হ্যালো' করে যান। আমাদের বাসাতেও বুঝি মাঝে মাঝে 'উনা'-দের আনা-গোনা হয়। আমি এ নিয়ে হাসি-ঠাট্টা করে মাঝে মাঝে ভয় দেখানোরও চেষ্টা করি। এ নিয়ে অনেক মজার কাহিনী রয়েছে। সুযোগ হলে আরেকদিন বলবোক্ষণ।

যাহোক, ভাইটি বুঝতে চেষ্টা করছিলেন কি হয়েছে। আমি তার দিকে উৎফুল্ল স্বরে তাকিয়ে বললাম- ''পেয়ে গেছি। উপায় পেয়ে গেছি। এইটা প্রয়োগ করতে পারলে হয়তো আগের মতো রাস্তায় বেরুলে রোজা মাকরুহ হওয়ার আর থাকবে না।''

আমি কি বলছি বুঝতে না পেরে উনি আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে থাকলেন। উনার জরোসরো মুখ দেখে মনে হলো, আমার কাধেঁ 'উনা'-রা আবার চেপে বসেছেন কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা'র তুমুল ঝড় শুরু হয়ে গিয়েছে ইতিমাঝে।

আমি আর রহস্য বাড়ালাম না। বললাম- ''বাংলাদেশের তালপাতার হাতপাখার কথা মনে আছে? ঐ যে গরম কালে বাস-ট্রেন স্টেশনে বিক্রি করতে দেখা যায় হকারদের, সে-ই হাতপাখার কথা বলছি। বাংলাদেশ থেকে ইমপোর্ট করে এখানে আনতে পারলে মন্দ হয়না। বিদেশী মেয়েগুলোর হাতে হাতে ধরিয়ে দেওয়া যেতো তাহলে। এই গরমে বেচারীরা হাত-পাখার বাতাসে একটু শান্তি পেতো। সাথে সাথে আমরাও চোখের 'অপব্যবহার' হতে রক্ষা পেতাম। মাঝে টু-পাইস ইনকাম। খারাপ না আইডিয়াটা। কি বলেন?''

বুঝতে পেরে উনিও বেশ উৎফুল্ল হয়ে উঠলেন। যাক বাবা, এটা আবার কোন ভূত-ঘটিত কোন ব্যাপার নয়।

ঘাড় নেড়ে বললেন- ''আইডিয়টা বেশ তো। তাহলে, শুরু করছেন কবে?''

আমি মাথা চুলকে বললাম- ''দেখি, কবে শুরু করা যায়। বাংলাদেশে একবার খোঁজ নিতে হবে।''






সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×