somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবহমান বাংলা

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরন্তর শব্দটি আমার প্রিয়। ভাবছিলাম শব্দটি খাঁটি বাংলা শব্দ কি না। নাকি শব্দটি সংস্কৃত শব্দভান্ডার থেকে এসেছে। সেই রকমের হওয়ার সম্ভাবনাই বেশি। তা হলে কত পুরনো শব্দ নিরন্তর? কী ভাবে এমন কাব্যিক শব্দের সৃষ্টি হল?
তো, এই রকম ভাবতে ভাবতে চর্যার একটি পদে নিরন্তর শব্দটি পেয়ে অবাক হয়ে যাই।
চর্যার পদ আমরা জানি, সেই সপ্তম/অস্টম শতকের বাঙালি কবিদের দ্বারা রচিত কবিতা। সেই কবিদের অবশ্য একটি জীবনদর্শন ছিল। সহজিয়া বৌদ্ধমত। সহজিয়া বৌদ্ধমত হল বৌদ্ধদর্শনেরই একটি শাখা। জানেনই তো কালে কালে মূল বিশ্বাসটা কেমন বদলে যায়। তো সেই কবিরা কবিতা লিখে তাদের বিশ্বাসের কথা লোকসমাজে প্রচার করত।
আমি যে পদে নিরন্তর শব্দটি পাই সেই চর্যার পদটি এই রকম-

তো বিনু তরুণি নিরন্তর ণেহে
বোধি কি লব্ ভই প্রণ বি দেহেঁ।

বাংলা অর্থ: তোর নিরন্তর স্নেহ বিনা, হে তরুণি, এই দেহে কি বোধিলাভ হয়?

তার মানে বাঙালি যুবক তার প্রেমিকার কাছে নিরন্তর স্নেহ চাইছে। যে নিরন্তর স্নেহ
বিনা বোধি বা enlightenment সম্ভব না। কেবলি কাম চাইছে না পশুদের মত? কী আশ্চর্য! কী পবিত্র চিন্তা। আর নারীর কি মর্যাদা! স্নেহ, কাম নয়। আর কেবলি নিছক দৈহিক আনন্দ নয়, বোধি মানে enlightenment ...মানে আলো চাইছে আলো ... কী আশ্চর্য! কী সুন্দর ...
যদি আমাকে কেউ জিজ্ঞেস করে -তোমাদের দেশের তরুণদের প্রেমদর্শন কি?
তা হলে আমি বলব, আমাদের দেশের তরুণেরা মেয়েদের আলোর উৎস ভাবে, স্নেহ চায় ...কেবলি নিছক কাম নয়... স্নেহ পেয়ে আলোকিত হয়ে উঠতে চায়।
এখন যেন মুক্তিযুদ্ধের মানে বুঝতে পারছি।
ভাবলে অবাক হতে হয়, সপ্তম/অস্টম শতকের বাঙালি কবির কবিতা।
অথচ আজও কী সত্য। আজও অধিকাংশ বাঙালি তরুণ (কতিপয় পাষন্ড বাদে) এই স্নেহই চায় তার প্রেমিকার কাছে ।
প্রায় দুহাজার বছর আগেও তাই চাইত।
এই আবহমান বাংলা

তথ্যসূত্র:
নীহাররঞ্জন রায়। বাঙালির ইতিহাস। পৃষ্ঠা: ৫২৮
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×