somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লোভিস-সংস্কৃতি

০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্রিস্টোফার কলম্বাস যখন ১৪৯২ খ্রিস্টাব্দে ‘নিউ ওয়ার্ল্ড’ অর্থাৎ আমেরিকা এলেন তখন তিনি সেখানে সেখানকার আদি অধিবাসীদের দেখতে পেলেন। যেমন, চেরোকি, অ্যাপাচি, পিউবলো ইত্যাদি। তখন থেকেই প্রশ্ন উঠেছিল এরা আসলে কারা এবং কী করে এরা আমেরিকায় এল-এদের পূর্বপুরুষই বা কে। খোঁজ শুরু হল।



নিউ মেক্সিকো

ক্লোভিস জায়গাটা আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে। ১৯২৬ সাল। স্থানীয় একজন ‘কাউবয়’ ম্যামথের কঙ্কাল খুঁজে পেল। ম্যামথটির পাঁজরে পাথরের তৈরি বর্শার ফলক গাথা। পুরাতাত্ত্বিক মহলে আলোরন উঠল। ম্যামথ না-হয় বোঝা গেল, ম্যামথের কঙ্কাল পাওয়া গিয়েছে আগেও; কিন্তু, কারা তৈরি করল বর্শার পাথরের ফলক?



১৯৩২ খ্রিস্টাব্দ। ক্লোভিসে খোঁড়াখুড়ি শুরু হল। প্রত্নবস্তু যা যা পাওয়া গেল-সেসব অন্যত্রও পাওয়া গেল। ধারনা করা হল হাজার বছর আগে এক সংস্কৃতি ছিল-যার খোঁজ জানা গেলে জানা যাবে কারা আমেরিকার প্রথম অধিবাসী। সেই অধিবাসীদের সংস্কৃতির একটা নাম দরকার। নাম দেওয়া হল ক্লোভিস-সং¯কৃতি। আর, বর্শার ফলক নাম: ‘ক্লোভিস পয়েন্ট’ ।





ক্লোভিস সংস্কৃতি গড়ে তুলেছিল আমেরিকার প্রথম অধিবাসীরা। এরাই প্যালেও ইনডিয়ান বা প্রত্ন ইনডিয়ান। নতুন বিশ্বের প্রথম অধিবাসী। প্যালেও ইনডিয়ানরাই উত্তর ও দক্ষিণ আমেরিকার আদিবাসীদের পূর্বপুরুষ। তা ওরা প্রাগৈতিহাসিক আমেরিকায় কোত্থেকে এবং কীভাবে এল?



ক্লোভিসরা ছিল উত্তর রাশিয়ার মানবগোষ্ঠীর উত্তরসূরী। আমরা জানি। মানবজাতি কৃষির আবিস্কার করে স্থায়ী ভাবে বসতি স্থাপন করার আগে ছিল শিকারী- ও খাদ্য সংগ্রহকারী। সেই উত্তর রাশিয়ার মানবগোষ্ঠীও ছিল শিকারী- ও খাদ্য সংগ্রহকারী। অনুমান করা হয়- তারা হরিণ ও অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণির পিছনে পিছনে ছুটতে ছুটতে পুবে চলে আসে-সময়টা বরফযুগের শেষ-বেরিং প্রনালীর পানি জমাট হয়েছিল, তৈরি করেছিল ল্যান্ডব্রিজ; সে কারণেই তারা বরফে ঢাকা বেরিং প্রনালী পেরিয়ে আলাস্কায় প্রবেশ করে; এরপর আমেরিকা মহাদেশে ছড়িয়ে পড়ে । সময়কাল? ১১,৫০০। ক্লোভিসে প্রাপ্ত সেই বর্শা ফলকটির বয়সও কাবর্ন ডেটিং করে দেখা গেছে ঐ বর্শা ফলকটিও ১১,৫০০ বছরের পুরনো। বরফ মুক্ত করিডোর (আইস ফ্রি করিডোর) সময়কালও একই।
পরবর্তী ৫০০ বছরে এরা বরফ মুক্ত করিডোর (আইস ফ্রি করিডোর) দিয়ে গোটা দক্ষিণ আমেরিকা অবধি ছড়িয়ে পড়ে ও শেষ বরফ যুগের শেষে প্রাগৈতিহাসিক আমেরিকার সভ্যতা গড়ে তোলে ।



ক্লোভিসরা প্রাগৈতিহাসিক মেগাফাউনা (প্রাগৈতিহাসিক জীবজন্তু) শিকার করত। যেমন, ম্যামথ । যেখানেই ক্লোভিস-বর্শা (ক্লোভিস পয়েন্ট) পাওয়া গেছে-সেখানে ম্যামথের হাড়গোরও পাওয়া গিয়েছে।



একটি প্রাণি সপ্তাহের আহার যোগাত। মাংশ শুকিয়ে রাখলে শীতকালেও খাওয়া যেত। হাড়গোড় দিয়ে ঘরবাড়ি তৈরি করত। হাতিয়ার। এমন কী পোশাক।



অতিরিক্ত ম্যামথ ও অন্যান্য প্রাণি শিকারের কারণে ১০০০ বছরের মধ্যেই খাদ্যে টান পরে। খাদ্য শেষ হলে ওরাও লুপ্ত হয়ে যায়।





এসব জায়গায় ক্লোভিস-সংস্কৃতির প্রত্নউপাদান পাওয়া গেছে ...
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×