কে হাসবে শেষ হাসি— রোবেন নাকি মেসি ?
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রাতে পাওয়ার আর গতিময় ফুটবলের ধারক জার্মানির কাছে লাতিন শৈল্পিক ফুটবলের অন্যতম প্রতিনিধি ব্রাজিলের এমন অসহায় আত্মসমার্পণ গোটা ফুটবল বিশ্বেকেই হতবাক করেছে ! গোটা ম্যাচটাই অবিশ্বাস্য ! গুনে গুনে ৭টা গোল । তাও আবার স্বাগতিক টিম ৫ বারের বিশ্ব-চ্যাম্পিয়নের জালে । যদিও ব্রাজিলের দুই প্রধান খেলোয়ার ছাড়াই তাঁদের মাঠে নামতে হয়েছে; তবুও ব্রাজিলের এমন জঘন্যতম পরাজয় হয়ত ঘোর ব্রাজিল-বিরোধী সমর্থকরাও কামনা করেন নি । কোটি কোটি ব্রাজিল ভক্তের হৃদয় যে এরই মধ্যে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে— তা বলার অপেক্ষা রাখে না । সান্ত্বনা খোঁজার জায়গা এখন একটাই বাকী আছে । থার্ড হওয়ার যুদ্ধে ভালো ব্যবধানে জয়ী হওয়া ।

অগণিত ভক্তের প্রত্যাশার চাপ মাথায় রেখে আজ মাঠে নামছে বিশ্বকাপ ট্রফির দৌঁড়ে টিকে থাকার লড়াইয়ে সর্বশেষ লাতিন প্রতিনিধি আর্জেন্টিনা । প্রতিপক্ষ নেদারল্যান্ডস ।
শক্তি ও সামর্থ্যে দুর্দান্ত এক ব্যালেন্সড টিম নেদারল্যান্ডস । আক্রামণভাগে আছে রোবেন, ফন-পার্সির মত দুরন্ত স্ট্রাইকার । রোবেনের গতি, আর ফন-পার্সির কৌশল যে কোন মূহর্তে আর্জেন্টিনার ডিফেন্সকে গুড়িয়ে দিতে সক্ষম । মিডফিল্ড থেকে নেতৃত্ব দিবেন স্নাইডার । সাথে ডি ইয়ং কিংবা কুয়েট এরাও বিপদজনক হয়ে উঠতে পারে আকাশে নীলদের জন্য । ডিফেন্স লাইনও যথেষ্ট ভরাট দলটির । গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে চমৎকার পারফর্ম করেছে ডাচরা । যদিও নক আউট পর্বের গত দু’ম্যাচে বেশ ঘাম ঝরিয়ে ও ভাগ্যের সহায়তায় সেমি-ফাইনালের টিকেট পেয়েছে কমলা শিবির । তা সত্ত্বেও আর্জেন্টিনার সামনে তারা আজ আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে নেদারল্যান্ডস ।

অন্যদিকে, মেসির আর্জেন্টিনাও ছেড়ে কথা বলবে না । বলতে গেলে মেসির একক কারিশমায় প্রথম চারটা ম্যাচ পেরিয়ে এসেছে আর্জেন্টি না । আর গত ম্যাচে ‘ডার্ক হর্স’- খ্যাত বেলজিয়ামের বিরুদ্ধে দারুণ পারফর্ম করে তারা জানান দিয়েছে— ট্রফিটাই তাদের মূল লক্ষ্যে । এর বিকল্প কিছু তারা আপাততঃ ভাবছে না । ছোট ছোট পাস দিয়ে সবুজ গালিচায় অনন্য ফুটবল কারুকাজ প্রদর্শন করার পাশাপাশি জয় ছিনিয়ে আনার অদম্য ইচ্ছা গোটা দলের । তবে ডি মারিয়ার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাবে আর্জেন্টিনাকে । তাদের আরেকটা প্রকট সমস্যা হতে পারে টিম হিসাবে না খেলে বড় প্লেয়ারদের উপর অতিরক্ত নির্ভরতা । মেসির উপর দায়িত্বটা আজ অনেক বেশি । তবুও এই ফুটবল জাদুকর তার পায়ের জাদু ঠিকমত দেখাতে পারলে শেষ হাসি আর্জেন্টিনাই হাসবে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন