somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তের আর্তনাদ !

১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধের কামান গর্জে উঠল— বঞ্চিত নিগ্রীহিত মুক্তিকামী মানুষের কন্ঠকে চিরতরে স্তব্ধ করে দেবার জন্য । বৃদ্ধ, নারী, শিশু কারো ক্ষমা নেই । সবার রক্ত চাই । রক্তের সমুদ্রে ডুবে যাক এইসব আবর্জনা । চারদিকে শুধু বিষ্ফোরণের শব্দ, আর রক্তের আর্তনাদ !

গত কয়দিন যাবৎ বিশ্ব-বিবেককে দংশন করে চলেছে যে ঘটনাটি, তা হল ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরোচিত গণহত্যা । এর মধ্য দিয়ে শুরু মানবসভ্যতার ইতিহাসের আরেকটি অমানবিক নিষ্ঠুর লজ্জাজনক অধ্যায়ের । আমরা কেউই এই ঘটনা থেকে নিজেকে বিচ্ছিন্ন বা আলাদা করে দেখতে পারি না । কারণ এখানে শুধু কোন একটা নির্দিষ্ট জাতি নয়, এখানে মানবতা ভূলণ্ঠিত হচ্ছে !

১৯৪৮ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিন নামক রাষ্ট্রটি দ্বিখন্ডিত হয়ে ইসরাইল নামক এই ইহুদি রাষ্ট্রটি সৃষ্টি হয় । অর্থ্যাৎ সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করেই ইসরাইল রাষ্ট্রটির জন্ম । ফিলিস্তিনের সাথে তাদের এই চরম বিরোধের মূলও হল সাম্প্রদায়িকতা । গোটা পৃথিবীর সামনে এখন উন্মোচিত— জাতিতে জাতিতে কতটা পৈশাচিকতার জন্ম দিতে পারে এই সাম্প্রদায়িকতা । কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে সাম্প্রদায়িকতার ছোবল— যেখানে নিষ্পাপ অবুজ শিশুদেরকেও নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে ! শুধু হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না ঘাতকেরা । হত্যার পর উল্লাসও হচ্ছে ! ভাবতেই অবাক লাগে, এ কোন পৃথিবী থেকে আমরা প্রত্যহ নিঃশ্বাস টেনে নিচ্ছি !
ইসরাইলের এই আগ্রাসনকে শুধু সাম্প্রদায়িকতার বৃত্তে বন্দি করে দেখলেই হবে না । এর সঙ্গে সাম্রাজ্যবাদও ওতপ্রোতভাবে জড়িত । বিশ্বব্যাপী সাম্রজ্যবাদের মূল কেন্দ্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের যে সখ্য, এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই । ফিলিস্তিনের উপর ইসরাইলের এই অমানবিক নিষ্ঠুর গণহত্যাতে যে মার্কিনীদের ইন্ধন সহজেই অনুমেয় । কারণ, ‘সন্ত্রাসবাদ’ নির্মূলের নামে একটি জাতির স্বাধীন সত্ত্বার উপর আঘাত হানার পুরনো মার্কিন অপকৌশলটি এখন ইসরাইলও প্রয়োগের জোর চেষ্টা চালাচ্ছে ।

তবে মানবতার উপর এই বর্বরতা দেখে আমরা ব্যথিত হলেও আশাহত নই । কারণ, মানবসভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত আমরা সবশেষে মুক্তিকামী মানুষের বিজয়ই দেখেছি । পাকিস্তানী বর্বরেরা যেমন বাংলার মুক্তিকে রুদ্ধ করতে পারে নি, আমেরিকার বর্বরেরা যেমন ভিয়েতনামের মুক্তিকে রুদ্ধ করতে পারি নি— তেমন ইসরাইলের বর্বরেরা ফিলিস্তিনের মুক্তিকে রুদ্ধ করতে পারবে না । এটাই হল শেষ সত্য ।






০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×