বহুদিন যাবত ব্লগ লিখে আসছি। বিভিন্ন ব্লগ সাইটের সদস্য হয়ে অনেক কিছু শিখেছি, অন্যকে কিছু জানানোর চেষ্টা করেছি। এতে যে কি আনন্দ আছে তা আমার ব্লগার ভাইরা ভাল করেই জানেন। তবে ইদানিং ব্লগ সাইটগুলো কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে, সব বিষয়সমূহ থাকে জটিল আর আমাদের প্রাত্যহিক সমস্যা বিষয়ক। একেক জন ব্লগার ভাই যেন চেষ্টা করছেন আমাদের সমস্যা আর ত্রুটিগুলো আরো বিস্তৃতভাবে উপস্থাপন করার। ব্লগগুলো যেন হয়ে উঠেছে আরেক ধরণের পত্রিকা,যার বেশী অংশই থাকে বিভিন্ন দৈনন্দিন প্রকাশিত ঘটনারই বিস্তৃত/বিশ্লেষিত রূপ। আসলে আমরা বোধ হয় একটা গন্ডির বাইরে যেতে পারছিনা। জীবনটা এতো একঘেয়ে আর যান্ত্রিক হয়ে উঠার কারণে আমাদের আয়ু আরো কম। আমরা বেশি চিন্তা করি, আর আনন্দের উল্টোপাশটা নিয়ে বেশী মাতামাতি করি। কি প্রয়োজন ? আসুন না আরো সুন্দর, শুভ্র একটা জীবন কাটাই। যেখানে থাকবেনা কোন কূট চিন্তা, জটিলতা। যাক এসব ভূলে যাই অন্য একটি প্রসংঙ্গে, আমি ছোটবেলা থেকেই একটু বিজ্ঞান পিপাসু, যার কারণে বাবার শাসন শুনেছি বহু, ছিল ইলেক্ট্রনিক্সের নেশা, বহু নাটবল্টু, সার্কিট, মোটর ব্যটারীর কালেকশন আর এই নিয়ে গবেষণা। যখন হাতে কম্পিউটার পেলাম তখন চলে গেলাম অন্য দুনিয়াতে, সফটঅয়্যারের জগতে ভুলে গেলাম হার্ডঅয়্যার। পড়ে থাকি এ নিয়েই। যদি নতুন কিছু জানতে পারি। তো, কিছুদিন ধরে খুজছিলাম প্রযুক্তি বিষয়ক কোন ব্লগ। কিছু খুজে পেলাম, কিন্তু সেখানে চলে বিজ্ঞাপনের হিড়িক আর জটিল করে ফেলা হয়েছে। এর মাঝে একটা পেয়েছি কিছুটা ছিমছাম- বিডিপালস্ ডট কম, bdpulse.com নামে। আমার মনে হয় আমরা এই সকল প্রযুক্তি বিষয়ক ব্লগগুলোকে আরো সমৃদ্ধ করতে পারি নিজেদের প্রযুক্তি বিষয়ক জ্ঞানটুকু ছড়িয়ে দিয়ে। আমরা একেকজন একেক বিষয় জানি, যেহেতু সকলেই কম্পিউটার ব্যবহার করে আসছি। কারণ এই যুগে উন্নত প্রযুক্তি সম্পর্কে পিছিয়ে থাকলে দেশটা সমৃদ্ধ বা আমরা সহজ হব কেন। শুধু সামাজিক সমস্যা নিয়ে থাকলে হবে ? শুভকামনা রইল।
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।