somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

"তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ, তাই জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনি চমৎকার হবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো। অন্য কোথ

আমার পরিসংখ্যান

সাকিব-আল-নাহিয়ান
quote icon
হারিয়ে গিয়েছি এটাই শেষ খবর...
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সেই সব প্রেম নিবেদন

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

ফেসবুকে ঢুকামাত্রই বুঝতে পারলাম আজ বিশেষ কোন দিন। বিশ্বজুড়ে আজ 'Propose Day' পালিত হচ্ছে। খাঁটি বাংলায় যাকে বলে, 'প্রেম নিবেদনের দিন। 'আমাদের কলেজ জীবনে এতসব দিন ছিল কিনা জানা নাই। দিন বলতে ওই এক Valentine's day ই জানতাম। তখন মোবাইল ফোন ছিল অতিদুর্লভ বস্তু। ল্যান্ডফোনে প্রেম ছিল যথেষ্ট রিস্কি। তাই... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২২১ বার পঠিত     like!

বড়

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

সময় ১৯৯৮ সাল। সবে ক্লাস এইটে উঠেছি। এই বয়সী ছেলে মেয়েরা হঠাৎ করেই বড় হয়। বড়রা তাদেরকে বড় মনে করেনা। তারা অবশ্য ততদিনে বড়দেরকে অবুঝ এবং নিজেদেরকে সবচাইতে বুঝ হিসেবে ভাবা শুরু করে দেয়।



এলাকায় আমার সমবয়সী কোন বন্ধু ছিলনা। যারা ছিল সবাই আমার থেকে দুই ক্লাস সিনিয়র। সমবয়েসীদের সাথে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

আমি লজ্জিত! আপনি?

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫৩

আমাদের দেশে ক্রিকেট খেলা হয়। খেলা তো নয় যেন যুদ্ধ হয়। আমরা আমাদের সৈনিকদের আগলে রাখি। ময়দানে হাজার দিনের শক্তিসাধনার শেষ সঞ্চয়টুকু তারা অতিক্রম করে। আমরা তাদের অনুপ্রেরণার উৎস থেকে যাই। ব্যাট-বলের ধ্বংসযজ্ঞে তারা লিপ্ত। বিজিত অথবা পরাজিত। দিনশেষে আমরাও একাত্ম। উল্লাসিত,উন্মাদিত অথবা দুঃখিত,অপমানিত।



সেনাশিবিরের শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্রটির নাম হাসান, সাকিব-আল-হাসান। বারুদঘরের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     like!

শব্দহীন ভালোবাসা...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:২৮

গত সাতদিন ধরে আমার নানা ভয়ানক অসুস্থ।Lab Aid এর ICU তে ছিলেন।ওখান থেকে তিনদিন পরে আনলাম BSMMU এর VIP Cabin এ।Diagnosis,Acute Exacerbation of COPD with Parkinsonisom. প্রথম দিকে অবস্থা খুব বেশি ভালো ছিলনা।আজ যথেষ্টই ভাল।শ্বাসকষ্ট অনেকটা কম।মুখে খাচ্ছে,কমবেশি কথাও বলছে।



তিনদিন আগের কথা।নানার অবস্থা বেশ খারাপ।বাইরে থেকে বুকের শোঁ শোঁ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪৩০ বার পঠিত     like!

আশরাফুল...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৩১







"আমি এ বিষয়ে আমার চিন্তা ও নিজে যতটুকু জানি,তা অনেক আগেই ক্রিকেট বোর্ড ও আইসিসি কে জানিয়ে দিয়েছি।এই খবর শুনে তাই আমি মোটেই বিস্মিত হইনি।খবরটা আমার জন্য যেমন হতাশার,তেমনই কষ্টের,কিন্তু বিস্ময়ের নয়।খুবই পাশবিক ও অমানবিক একটা ভয়াবহ অন্ধকার জগৎ থেকে এই জুয়ার চক্র নিয়ন্ত্রিত হয়।



ও ছিল অসম্ভব প্রতিভাধর একটা... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩৯৮ বার পঠিত     like!

জোছনাবৃষ্টি...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৫৮

কিছু বৃষ্টি আছে গায়ে পরে কি পরে না ঠিক বোঝা যায়না।শুধু মাথায় হাত দিলে কেন জানি ভেজা ভেজা লাগে।রাত ৯টার কিছু বেশি বাজে।আমি রিকশায় জিগাতলা মোড়ের জ্যামে বসে আছি।হাতে মোবাইল আর নতুন গিফট পাওয়া একটা এয়ারফোন।একটু পর পর শুধু মাথার ভেজা চুলে হাত বুলাচ্ছি।বাসা থেকে অনেকটা দূর চলে এসেছি,কিন্তু এয়ারফোনের... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৪৬ বার পঠিত     like!

ভালোবাসা...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ২২ শে মে, ২০১৩ ভোর ৬:৫৪

অনেকদিন ধরেই আমার খুব কাছের এক প্রেমময় ছোট ভাই ও ততধিক ছোট্ট এক প্রেমময়ী ছোটি বোনের মধ্যে মন কষাকষি চলছে।ঘটনাচক্রে খুব স্বাভাবিকভাবেই প্রেমময় এবং প্রেমময়ী দুইজনই আমার ফেইসবুক ফ্রেন্ড।কতশত পাহাড়-পর্বত ইতিহাসের শতশত যুদ্ধবিগ্রহের নীরব সাক্ষী হয়ে আজও কি সরল সোজা হয়ে দাঁড়িয়ে আছে।অথচ আমি কয়েকদিনের ওই কষাকষির সরব সাক্ষী হতে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২১৮ বার পঠিত     like!

ফাটল

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

সাভার থেকে আসলাম।আমি আর আমার দুই সিনিয়র ডাক্তার জনি ভাই আর শান্তু ভাই গেছিলাম।ভয়াবহ অবস্থা।দূর থেকেই গোটা সাভারটাকে একটা হসপিটাল মনে হচ্ছিল।সেই চিরচেনা রোগীর লোকজনের বুক ফাটানো আহাজারি,আহতদের ভোঁতা আর্তনাদ,অ্যাম্বুলেন্সের চিৎকার চেঁচামেচিতে কতক্ষণ শুধু চুপ করে দেখলাম।ধাতস্থ হতে সময় লাগল।হেঁটে হেঁটে ধ্বংসস্তুপের কাছে গেলাম।শয়ে শয়ে পুলিশ,আর্মি আর সেচ্ছাসেবীরা উদ্ধারকাজে ব্যস্ত।পাথর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

কনফেশন

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫০

গতকাল রাত্রে ফেইসবুকে আমার মেডিক্যালের কনফেশন পেইজে একটা পোস্ট দিয়েছিলাম।সেই পোস্ট নিয়ে তো অনেক কাহিনী।সেই কাহিনী এখানে বলার প্রয়োজন দেখিনা।শুধু কনফেশনটা হুবুহু তুলে দিলাম।



একটা কাহিনী বলব।শুধু আমার কাহিনী বললে ভুল হবে,আমাদের কয়েকজনের কাহিনী।কিন্তু যেহুতু কনফেজটা আমি করছি তাই সঙ্গত কারনেই বন্ধুদের নাম গোপন রাখলাম।যারা বোঝার তারা ঠিকই বুঝবে,বাকিরা না বুঝেই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৪১ বার পঠিত     like!

আত্মকথন...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

...ঝুমবৃষ্টির এক ভরদুপুরে আমাকে একজন বলেছিল,আমি নাকি নিজেকে চিনি না।নিজের স্বেচ্ছাচারী দিকগুলো শুধরানোর বিন্দুসমান আগ্রহ নাকি আমার মাঝে নাই।আমি যদি এমনই থাকি তাহলে আজকের পর থেকে সে অন্তত আর আমার সাথে নাই।



তুমুল বৃষ্টির মাঝে সাধারণত রোদ থাকেনা।সেদিনও ছিলনা।কিন্তু আমি সেই মধ্যদুপুরের বৃষ্টির ঠাণ্ডা রোদে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

Bangladesh People's Foundation- BPF

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

ঘটনার শুরুটা হয়েছিল ইন্টারনীর মাঝামাঝি সময়ে।বড়ভাই শান্তুর রুমে বসে খিচুড়ি খাচ্ছিলাম।খেতে খেতেই আলাপ শুরু হল,

-ভাই দেশের কি অবস্থা দেখসো?চলো পলিটিক্স করি।

-কি করবি তুই?ভালো কিছু করতে যাবি তো তোরে নাই কইরা দিবে।

-তাই বলে কিছু করার নাই?কিছু তো উপায় আছে নাকি?

-শুন,আমাদের দেশে এখন আর এক দুইজন মিলে কিছু চেঞ্জ করতে পারবেনা।তাই কিছুই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩০৮ বার পঠিত     like!

ভদ্রতা...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

ভদ্রতা খুব ভদ্রমাপের এক মানবিক গুণ।কিন্তু যখন মনের বিরুদ্ধে,বিরূপ পরিবেশে,হাসিমুখে ভদ্র থাকা যায়,তখন এই গুণের গুণাগুণ অনেকটা বেড়ে যায়।উদাহরণ দিতে তিনদিন আগের একটা ভদ্র ঘটনা বলতেই হয়।



সেদিন হোটেল র‍্যাডিসনে একটা বিয়ের দাওয়াত ছিল।বাসায় দেখলাম সর্ষে ইলিশ রান্না করেছে।এটা এমন কিছু না।র‍্যাডিসনের দাওয়াতের জন্য সর্ষে ইলিশের লোভ ত্যাগ করা যেতেই পারে।রওনা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৭৪ বার পঠিত     like!

ডায়েরীর অভিমান

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

১৯৯৮ থেকে ২০০১।এই চার বছর টানা ডায়েরী লিখতাম।ডায়েরীর শুরুতেই বড় বড় করে লেখা ছিল,



"অন্যের সম্পত্তিতে বিনা অনুমতিতে হস্তক্ষেপ দণ্ডনীয় অপরাধ।"



নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি ওই বয়সে তা জানা ছিলোনা।কিছুদিনের মধ্যেই ওই জিনিস পরিবারের অন্যতম আকর্ষণীয় বস্তুতে পরিনত হয়।ডায়েরীগুলোতে কি লেখা ছিল অতটা মনে নাই।উঠতি বয়সে উঠতি কিশোরীদের নিয়ে কিছু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

বড়-মেজ...অতঃপর ছোট...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১২

আমরা তিন ভাই।আমিই বড়।কোন বোন নাই।বোন না থাকাতে তেমন কোন অসুবিধা হয়নাই।যার বোন নাই তার সবাই বোন...অতি দূরসম্পর্কের বোন!

আমার দাদা,বাবা,চাচা আর দুই ভাই সবার নামের শেষেই ভুঁইয়া।আমার আল-নাহিয়ান!কেন?আমার দাদীর এক সকালে জেদ চাপে বড় নাতির নাম হবে রাজার নামে,ভুঁইয়া ধুইয়া কি পানি খামু?পরিবারে তখন পুরা হুলুস্থুল অবস্থা।বংশের মর্যাদার প্রশ্ন!দুপুর নাগাদ... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৪৮২ বার পঠিত     like!

ঈদ সমাচার...

লিখেছেন সাকিব-আল-নাহিয়ান, ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৪২

...একবার দুইবার মানা যায়।তাই বলে প্রত্যেক ঈদেই!!!...



(১)পায়জামার ফিতায় একটা সেইরকম গিঁটটু লাগতেই হবে...



(২)নামাজে তাকবীরের সময় ভুলে রুকুতে চলে যাওয়া...অতঃপর এমন একটা ভাব নেয়া যেন কিছুই হয়নাই...



(৩)এক বাটি সেমাই নিয়ে আধা চামচ মুখে দেয়া এবং প্রথম কামড়টাই মহান এলাচিতে পরা... ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৭৬০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ