somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা-১ বসন্ত

১২ ই মে, ২০০৯ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রথম অংশ]
ঝনাৎ করে এক প্রভাতে
খুলে গেল সকল ঘরের আগল
সকাল থেকে সারাবেলা হাওয়ারা আসছে দক্ষিণ আমাজান হতে।

ঘরহারা ক্ষ্যাপা বাউলের মত
টকটকে জেল্লাদার বাসন্তী রং উড়ুনি গায়ে
সাঁই সাঁই করে ছড়িয়ে যায় পাহাড়-প্রান্তর বনভূমির কাছে।

মাটির ভাণ্ডারে অমল জলকণা
উদ্ভিদের ছোট ছোট লাল পায়ের অঙ্কুরে
ভিজিয়ে দিয়ে মেঘমালার দেশে বাড়িয়ে দিয়েছে শাখা প্রশাখার হাত

যেন এক দিবসের ব্যবধানে
পত্রহীন শীর্ণ অনাদরের উপেক্ষিত মাদার গাছে, যৌবনের
সেকি উদ্বাহু বিস্তার ঘন নীল পাতায় ছাওয়া কোরক মুখে তীব্র লাল ফুল।

এক ঝাঁক শালিক আর ছাতারে পাখি
গোত্র দ্বন্দ ভুলে মনের সুখে গাইছে
যৌবনের পদাবলী বসন্ত দিনের অভিজ্ঞান।

অশত্থের মৌনতায় এসেছে চাঞ্চল্য
আরো প্রসারিত শাখা মনসিজ বাসনার বেদনায় আতুর
মিষ্টি হাওয়ার উন্মাদ কোকিলের ধ্রুপদী আলাপে আনে প্রসন্ন উচ্ছ্বাস।

বহুবর্ণ প্রগাঢ় পট্টবাস জড়িত
যুবতীরা উদগ্র বাসনায় বেপথু চন্দ্রালোকে ভিজে ভিজে
পঞ্চদশায় অরণ্য কিংবা তটরেখা ধরে নিশিপাওয়ার মতো চলেছে কোথায়।

[বাকি অংশ]

নদীর বালুভূমিতে এক দল যুবক
পৃথিবীর সকল কবিদের সকল কবিতা
সারারাত চাঁদের আলেঅয় শুয়ে শুয়ে করে অনুভব।

প্রভাবিত যুবদল মুদ্রিত চোখে
ক্ষীণ স্রোতা নদী তটের শীতল বালুকা বেলায়
তন্ময় যাতনায় মৃদঙ্গ আর সেতারের গভীর আলাপে নিজেকে করে নিরাকার।

পুষ্ট প্রকৃষ্ট স্তনাধারে উল্লাসিত
যুবতীরা হেটে হেটে মধ্যযামে ঘাসের ক্ষেতে সুগন্ধি পদ চিহ্ন এঁকে সেতার
ও কবিতা মগ্ন নিশিথচারী নিঃসঙ্গ যুবকদের টানে ঝুমঝুম করে হেঁটে যায়।

দূরাগত সেতারার হাওয়ার গভীর আলাপ
অসংখ্য তরুর অপরিমেয় সুগন্ধি পদতলে পীড়িত অজস্র কুসুমের স্পর্শে
মধ্য বসন্তে দেহের গভীর স্তরে ম্তরে অমোঘ বেদনার ঝড় তোলে

কি এক অভিপ্রেত পিপাসার উন্মাদ মদির
চিরায়ত বসন্ত প্রবাহিত উদ্দাম প্রভঞ্জনের মত্ত তারা
অসংখ্য বিহঙ্গ আর অজস্র কুসুমের অপরিমেয় নির্যাসিত
ঘ্রাণের অসাধারণ জাতক হে প্রিয় বসন্ত।
..............................................................





সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×