ভোলা বাংলাদেশের দক্ষিনে অবস্হিত বিচ্ছন্ন এক দ্বীপ জেলা। এই জেলার মানুষ এমনিতেই বছরের পর বছর বাহিরের কোনো জেলার সাথে যোগাযোগ করতে দূর্বিষহ ভোগান্তির শিকার হয়ে আসছে। তো সেই জ্বালা যন্ত্রনা এখন গা সওয়া হয়ে গেছে। তারপরেও একটু হলেও আশার কথা ছিলো যে ভোলার অভ্যন্তরীন যোগাযোগ কিছুটা হলেও ভাল ছিলো। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে গত দুই বছর ধরে ভোলা জেলার একমাত্র মহাসড়ক ভোলা-চরফ্যাসন মহাসড়কটির অবস্হা দেখে যে কারো কান্না পাবে। ৬৩ কিলোমিটার দৈর্ঘের এই রাস্তায় একটু পর পরই দেখা যায় বিশাল বিশাল গর্ত। গাড়িতে যাওয়ার সময় মনে হয় গাড়ি মনে হয় বিশাল কোনো গহ্বরের ভেতর নামছে আর আজরাইল কানের কাছে ফিশফিশ করে কিছু একটা বলছে। সমতলের ভূমির এই রাস্তায় কেউ ভ্রমন করলে সাক্ষাত পাহাড়ি রাস্তায় ভ্রমনের স্বাদ পাবে। কি কপাল আমাদের ভোলাবাসীর। তাই ভোলার এমপি সাহেবরা আপনাদের কাছে অনুরোধ ভোলাবাসীর জন্য মহান সংসদে কিছু বলুন।ভোলা বাসী বছরের পর বছর উন্নয়নের মুলা খেয়ে আপনাদেরকে ভোট দিয়ে মহান সংসদে যাওয়ার সুযোগ করে দেয়,নামের সাথে "মাননীয় সংসদ সদস্য" লাগানোর ব্যবস্হা করে দেয়,সরকারী হাজারো সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ করে দেয়; তো এবার তাদের জন্য দয়া করে কিছু করুন। অকৃতগ্গের মত চুপ করে না সংসদে কিছু বলুন। বিশেষ করে জনাব তোফায়েল আহমেদ(উন্নয়নের গুরু,যার উন্নয়নের জোয়ারে ভোলার অনেক মানুষ এখন মেঘনা আর বংগোপসাগরে তলিয়ে গেছে) আপনি তো সরকারী দলের একজন প্রেসিডিয়াম সদস্য, চুপ করে থকলে হয়তবা দলের কাছে খুব ভালো থাকবেন কিন্তু যারা আপনাকে ভোট দিয়েছে তাদের কাছে প্রতারক বনে যাবেন। অন্ততঃ ঈমান রক্ষা করুন। দেশের মানুষ আপনাদের ভালো কাজের মূল্যায়ন করবে।
ভোলাবাসীর প্রতি কেউ একটু দয়া করেন...মাননীয় মন্ত্রী,এমপি সাহেবেরা...।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।