স্বাধীনতা তুমি আমাকে ক্ষমা কর।
২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৩০ লক্ষ শহীদ, ২ লাখ মা-বোনের ইজ্জত এবং অন্য সবার চরম ভোগান্তির বিনিময়ে প্রাপ্ত অত্যন্ত ব্যয়বহুল স্বাধীনতা আসলে কি কারনে আমরা অর্জন করেছি; সে' কারনটি আমার কাছে আজ অত্যন্ত কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। আমরা অকাতরে জীবন দিতে পেরেছি। সুপ্রিম সেক্রিফাইস করেছি, অথচ স্বাধীনতা অর্জনের পর অতি সামান্য ব্যক্তিগত সেক্রিফাইসও করতে পারছিনা।
আহত বৃদ্ধ মুক্তি যোদ্ধা রিকশা চালিয়ে জীবন ধারণ করছেন। ২ টাকার জন্য ট্রাফিক অবৈধ রুটে গাড়ী চলতে ওভার-লুক করে। সরকারী অফিসে ১০ টাকার জন্য ফাইল ধরে রাখে। ঘুষ ছাড়া কোথাও কোন কাজ হয়না। খুব সামান্য কারনে একজন আরেকজনকে খুন করতে পারে। এ' ব্লগেও অকারনে আমরা একজন আরেকজনকে গাল-মন্দ করতে পারি।
পানি নেই। গ্যাস নেই। বিদ্যুত নেই। নিরাপত্তা নেই। জোড়ায় জোড়ায় খুন। স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন সব কিছু আগেরচে' ভাল।
প্রতিটি আহত মুক্তিযোদ্ধা আজ অত্যান্ত মর্মাহত। আমাদের এ অবস্থা দেখে অবশ্যই সুখে নেই শহীদগণও।
৩০ লাখ শহিদের প্রতি, ২ লাখ মা-বোনের ইজ্জতের প্রতি আর ৭ কোটি মানুষের চরম ভোগান্তির প্রতি উপহাস করার জন্যই কি এ স্বাধীনতা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন