টয়লেট হ্যান্ডেলের চেয়ে মোবাইল ফোন বেশি নোংরা!
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখনকার মানুষের প্রতিদিনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে মোবাইল ফোন। কিন্তু সে মোবাইল ফোন যদি টয়লেটের হ্যান্ডেলের চেয়ে নোংরা হয় তবে অবস্থা কেমন হবে।

সম্প্রতি ব্রিটেনের গবেষকরা এমনই দাবি করেছেন। তাদের গবেষণার ফলাফলে দেখা যায়, টয়লেটের ফ্লাস হ্যান্ডেলের চেয়ে মোবাইল ফোনে ১৮ গুণ বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া জড়িয়ে থাকে। তারা ৩০টি মোবাইল ফোন পরীক্ষা করে দেখেন যে, ৭টির মধ্যে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, একটিতে পাকস্থলির জন্য ক্ষতিকর এবং অন্যান্যগুলোতে সাধারণ ব্যাকটেরিয়া ও জীবাণু পাওয়া গেছে। স্বাস্থ্যবিজ্ঞান বিশেষজ্ঞ জিম ফ্রান্সিস বলেন, ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণু টয়লেটের ফ্লাস হ্যান্ডেলের চেয়েও দ্রুত মোবাইল ফোনের উপরিভাগে বংশ বিস্তার করে। যেগুলো স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। জীবাণু সংক্রমণ থেকে বাঁচতে কিছুদিন পর পর ব্যবহৃত মোবাইল ফোনটি জীবাণুমুক্ত করতে হবে। এজন্য মোবাইল ফোনের উপরিভাগ এ্যালকোহল দিয়ে মোছার পরামর্শ দিয়েছেন ফ্রান্সিস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন