somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের কল বাতাসে নড়ে, মুক্তির কি কোনও উপায় নেই????

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরে, একটা অশ্লীল, কুরুচিপূর্ন, নিম্নমানের সিনেমা নিয়ে সারা বিশ্ব (বিশেষত মধ্যপ্রাচ্যে) তোলপাড় হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এই সিনেমাটা বর্জনীয় এবং ঘৃণার দাবীদার। এটিতে একটি বিশেষ ধর্মকে যেভাবে হেয় করা হয়েছে তা কিছুতেই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে, এই সিনেমার প্রতিবাদে যা করা হচ্ছে তা কি সমর্থনযোগ্য? কোনও এক গর্ভস্রাব, মূর্খ, বর্বর উদ্দেশ্যমূলক ভাবে এটি নির্মাণ করেছে, সেই গর্ভস্রাব মানুষ নামের কলঙ্ক এবং তার শাস্তি মৃত্যুদন্ড হলেও কম হয়ে যায়। কিন্তু সেই গর্ভস্রাবকে না পেয়ে, তার বদলে নীরিহ মানুষ হত্যাকি আরেকটা বর্বরতার ঈঙ্গিত বহন করে না? লিবিয়ায়, আমেরিকান এম্বাসীর যে চারজন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, কিংবা আজকে যে ৬ জন প্রতিবাদী নিহত হয়েছে, সেই বেচারাদের এই ভিডিওর সাথে কোনও সংশ্লিষ্টতাই ছিলনা, তাদের পুত্র-কন্যাদের এতিম করার দায়দায়ীত্ব কারা নেবে? মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ?

আজ এই একবিংশ শতাব্দিতে, যখন আমরা মহাকাশ জয় করেছি, মঙ্গলে পাঠাচ্ছি মানব সভ্যতার নিশানা, গোটা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছি, ঠিক তখনও আমরা ধর্মের নামে খুনো-খুনি করে যাচ্ছি অবিরাম। সত্যিই এটা মানব জাতির জন্য লজ্জাজনক। এর পেছনে দায়ী মানুষের অজ্ঞতা; আর সেটাকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে এক শ্রেণীর পেশাজীবি ধর্ম যাজক ও রাজনীতিবিদেরা। এই সকল জ্ঞান পাপীরা সমাজের প্রতিটি স্তরে স্তরে দিয়ে রেখেছে ধর্মীয় ব্যারিকেড, রুদ্ধ করে দিয়েছে মানুষের মুক্ত চিন্তার সকল পথ।

আমাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলো থেকে এখন হাজার হাজার দক্ষ মানুষ বের হয় কিন্তু একটাও শিক্ষিত মানুষ বের হয় না। এখনকার ডঃ আবুল ডঃ কুদ্দুসরা একেকজন বুদ্ধিমত্তাহীন রোবট যারা শুধু তাই জানে যা তাদের শেখানো হয়েছে। উদাহরণ স্বরুপ; এরা একদিকে বিবর্তনের জ্ঞানকে কাজে লাগাচ্ছে তাদের দৈনন্দিন গবেষনা কর্মে (যেমন ডিএনএ টেস্ট, তেল-গ্যাস অনুসন্ধানে ফসিলবিদ্যা, চিকিৎসা ক্ষেত্র ইত্যাদি) অন্যদিকে ছাগলের মত মেৎকার করে বলছে বিবর্তন ভূয়া, কারন সেটা তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। এমন পরস্পরবিরোধী আচরণ মানুষের মূর্খতাকেই ইঙ্গিত করে (দক্ষতাকে নয়)। এই মূর্খতাই এখনও আমাদের পায়ে ঈশ্বরের শিকল পরিয়ে রেখেছে, তাই আজও আমরা মানুষকে মানুষ হিসেবে নয়, চিনি তার ধর্ম দিয়ে।

কবে এই হিন্দু-মুসলমান, খ্রীস্টান-ইহুদি, কাফের-ঈমানদার এই সব বিশেষণ থেকে মানুষ মুক্তি পাবে? কতদিন আর আমাদেরকে ধর্মের শেকড় ধরে থাকতে হবে, কবে আমরা আমাদের যুক্তি দিয়ে ধর্মকে প্রশ্ন করার স্বাধীনতা পাব? কবে আমরা সুশিক্ষার আলোতে আলোকিত হতে পারব, আর কতদিন গেলে মানুষ ধর্ম-বর্ণ ভুলে শুধু মানুষ হিসেবে আরেকজনকে চিনবে? জ্ঞান মানুষকে মুক্তি দেয়, তবে সেই জ্ঞানের সাধনার জন্য প্রয়োজন নিরপেক্ষ মানসিকতা। কোনও হিন্দু/মুসলমান/খ্রীষ্টান/ইহুদি/বৌদ্ধ প্রকৃত জ্ঞান আহরণ করতে পারবেনা, কারন সে নিরপেক্ষ নয়। একবার শুধু ভাবুন, মোটাদাগে পৃথিবীর ২৪% মানুষ মুসলমান, ৩৪% খ্রীষ্টান, ১৬% ধর্মহীন, ১৪% হিন্দু, এবং ৭% বৌদ্ধ। কার ধর্মটা সত্য, সবাইকে নিঃশ্চয় একই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, নাকি? আপনার মনে কি একবারও প্রশ্ন জাগেনা যে যদি নির্দিষ্ট কোনও একটা ধর্মকে সৃষ্টিকর্তা পছন্দ করেন, তবে অন্য ধর্মগুলো পৃথিবীতে কিভাবে টিকে আছে? প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু তার নিজের ধর্মকে সেরা মনে করে এবং অন্য ধর্মাবলম্বিদের কাফের (পথভ্রষ্ট) ভাবে, প্রত্যেকেরই নিজস্ব ধর্মগ্রন্থ অন্য ধর্মগ্রন্থকে অস্বীকার করে। আজকের পৃথিবীতে যত কেওস তার অন্যতম কারন মানুষের ধর্ম বিশ্বাস। আপনার কি মনে হয় যে পরম করুনাময় সৃষ্টি কর্তা মানুষের সাথে এমন ধোঁকাবাজির খেলা খেলতে পারেন??? ভাই, নিজের বিবেক বুদ্ধিরে বিসর্জন না দিয়ে একটু চিন্তা করুন।

বিঃদ্রঃ বিভিন্ন ধর্মাবলম্বি জনসংখ্যার পরিসংখান
২১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×