somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মুহম্মদ রাসেল' এই নিক ব্যান করা হোক

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে বেশ কয়েকদিন আগে ধর্মবিরোধী কিছু পোস্ট নিয়ে বহুত ঝামেলা গেছে, এবং সেই সূত্র ধরে কিছু ব্লগারকে ব্লক করে দেওয়াও হয়েছে। ব্লগ অবশ্যই মুক্ত চিন্তা চর্চার জায়গা, তথাপি অন্যের অনুভূতিকে আঘাত করে এমন কোনও পোস্ট, তা সে মুক্ত চিন্তাই হোক বা ধর্মীয় ফতোয়া বিষয়কই হোক, ব্লগে কাম্য নয়। মুক্ত চিন্তার নামে তথাকথিত কিছু নাস্তিকের ধর্ম বিদ্বেষ যেমন একজন বিবেকবান মানুষের কাছে ঘৃণার যোগ্য ঠিক তেমনি ধর্মের ধ্বজাধারীদের উল্টা-পাল্টা ফতোয়া জারিও সমান ভাবেই ঘৃণার যোগ্য হওয়া উচিত।

গত দুইদিন সামুতে ঢুকলেই দেখতাম আকিয়াব মসজিদ পুড়ে যাওয়া বিষয়ক পোস্ট, একটা নয় একাধিক। একটাকে রিপোর্ট করার পর সেটা মুছে দেওয়ার পরপরই দেখা গেছে আরেক নিক নিয়ে আবার একই পোস্ট এসেছে। ধর্মবিরোধী কথা বলে ধার্মিকদের চটানো যেমন উদ্দেশ্য পূর্ণ, ঠিক তেমনি ধর্মকে কাজে লাগিয়ে তথাকথিত ধার্মিকদের এইসব গুজব ছড়ানোর পেছনেও আছে বিরাট কোন উদ্দেশ্য। সামু যেমন নাস্তিক বলদদের বিচরণের জায়গা নয় ঠিক তেমনি এটা তথাকথিত ধার্মিক ছাগলদেরও ন্যদানোর ক্ষেত্র হওয়া উচিৎ না।

এইবার মূল কথায় আসি, মুহাম্মদ রাসেল নামক একজন ব্লগারের সাম্প্রতিক কিছু পোস্ট এর প্রতিবাদ স্বরূপ এই লেখাটি পোস্ট করছি। তার পোস্টে আমি মন্তব্য করতে পারছিনা, সেটা করা গেলে হয়তো আমাকে এই পোস্ট দিতে হতনা। এই ভদ্রলোক তার পোস্ট গুলোতে বিভিন্ন ফতোয়া দিয়ে থাকেন, এই যেমন আইডি কার্ডের জন্য ছবি তোলা জায়েজ কিনা? মক্কায় সিসি ক্যমেরা রাখা জায়েজ কিনা ইত্যাদি সহ নানা কথা বার্তা। উনি একেবারে খাঁটি ইমানদার, কোরান হাদিসের বাইরে উনি একপাও নড়তে নারাজ। উনার ভাবমতে চলতে গেলে আমাদের ১৪০০ বছর পেছনে যেতে হবে এতে কোনও সন্দেহ নাই। কোরান হাদিসে এমন অনেক বিষয়ই আছে যা সম্পর্কে সেখানে সরাসরি হয়তো কোনও অনুমতি দেওয়া হয় নাই, অথবা সে সম্পর্কে নিষেধ করা আছে। কিন্তু আমাদের একথা ভুলে গেলে চলবে না যে কোরান হাদিসে অনেক কিছুই এসেছে তৎকালীন নানা ঘটনার পরিপ্রেক্ষিতে। কাজেই কোরান হাদিসের অনেক কিছুকেই আক্ষরিক অর্থে গ্রহণ করাটা অনেক সময় মূর্খতা। যেমন উদাহরণ স্বরূপ নীচের আয়াতগুলো দেখতে পারি-
"তোমাদের উপর যুদ্ধ ফরয করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। সুরা বাকারা ২১৬"
"তারা চায় যে, তারা যেমন কাফের, তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব, তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও কর এবং যেখানে পাও হত্যা কর। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। সুরা নিসা ৮৯"

এখন আমরা যদি এর আক্ষরিক অর্থ করি তাহলে এখনই আমাদের মুসলমানদের উচিৎ হবে ইহুদি, নাসারা, কাফের, মুনাফেক এদের সাথে যুদ্ধ শুরু করে দেওয়া এবং যেখানেই এদেরকে পাওয়া যাবে ধরে ধরে হত্যা করা। সেমতে রামুতে যা কিছু ঘটেছে তা জায়েজ। মুহাম্মদ রাসেল টাইপের লোকজনের জন্যই আজকে ইসলামের/মুসলমানদের এই অবস্থা, নাস্তিকদের জন্য না। উনার মত ব্লগার শুধু ইসলাম ধর্মের জন্যই নয় বরং গোটা মানবতা ও সভ্যতার জন্য ক্ষতিকর। সামু কর্তৃপক্ষের কাছে, উনাকে ব্যান করার অনুরোধ জানাচ্ছি।
মুহাম্মদ রাসেলের ব্লগ লিঙ্ক
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৪
১৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×