somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ কার্ড নাটক বন্ধ করুন

২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. প্রতি বছর ঈদ আর পহেলা বৈশাখ এলে দুই নেত্রীর কার্ড নাটক শুরু হয়। গত কয়েক বছর ধরে এটা চলছে। তবে কতটা মন থেকে আর কতটা লোক দেখানো সেটা সচেতন জনগণ মাত্রই জানে। আগে তেনারা সশস্ত্র বাহিনী দিবসে দেখা করতেন তাও অনেক বছর হলো দেখা করেন না দুই নেত্রী। অথচ ঈদ আর বৈশাখের বেলায় প্রতিযোগীতা হয় কে কাকে আগে কার্ড পাঠাবে।

২. উঠতে বসতে একজন আরেকজনকে ভদ্র-অভদ্র ভাষায় গালি, সমালোচনা(পড়ুন খিস্তি খেউর) করেন। এক একজনের কথা শুনলেতো ভদ্র লোকেরাও লজ্জা পেয়ে যায়। অথচ এই কার্ড নাটকের বেলায় দুইজন খুবই সুন্দরভাবে কার্য্যক্রম চালিয়ে যাচ্ছেন।

৩. বি চৌধুরী প্রেসিডেন্ট থাকাকালীন ঈদের দিন প্রটোকল ভেঙে আবদুস সামাদ আজাদের সাথে দেখা করেছিলেন। অবশ্য পরে শেখ মুজিবের কবর জিয়ারতের ইচ্ছা পোষণ করেছিলেন বলে উনার পদটাই চলে যায়। কিন্তু খালেদা জিয়ার এখন সেরকম কোন চান্স নাই। কারণ, তারেক ছাড়া খালেদার পদ আর কেউ নিতে পারবে না।

৪. ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন। আরাফাতের মৃত্যুর পর শেখ হাসিনা দেখা করতে গিয়ে ফেরত আসেন চামচাদের কারণে। অবশ্য ২১শে আগস্টের সময় খালেদা জিয়াকেও ফেরত আসতে হয়েছিল চামচাদের(ছাত্রলীগ) প্রতিবাদের কারণে।

৫. যদি সত্যিই ঈদের শুভেচ্ছা জানাতে চান, তাহলে খালেদা জিয়াকে বলছি - আপনি ঈদের দিন যান শেখ হাসিনার কাছে। মুসলমান হিসেবে আপনার দাম একটুও কমবে না। আপনি গিয়ে লজ্জা দিয়ে আসেন শেখ হাসিনাকে। যদিও শেখ হাসিনা জীবিত থাকতে তো আপনি আর ক্ষমতায় যেতে পারবেন বলে মনে হয় না, তবুও কথার কথা আপনি ক্ষমতায় গেলে উনিও আসবেন আপনাকে ঈদের শুভেচ্ছা জানাতে। আপনার তো হারানোর আর কিছুই নেই। অন্তত সহনশীল রাজনীতির জন্য তারেক-জয়ের বন্ধুত্বের পথ করে যান।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ১:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×