১. প্রবাস জীবনে সময় কাটানোর একটা ভালো উপায় হলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে টিভি সিরিজ(english) দেখা। প্রতিদিন আগ্রহ থাকে আজকের পর্বে কী হবে সেটা জানার। কাহিনী শেষ করতে হিন্দি সিরিয়ালের মত বছরের পর বছর অপেক্ষা করতে হয় না। স্ট্রেইট কাহিনী আর অল্প পর্বে এক সিরিজ শেষ হয়ে যায়। অনেক সিরিজ শেষ হয়ে যাওয়ায় এখন এক সপ্তাহ অপেক্ষা করতে হয় না। পছন্দের সিরিজের প্রতি পর্ব প্রতিদিন ডাউনলোড করে দেখা যায়।
২. গত কয়েক মাসে শেষ করলাম Homeland, Mentalist, Monk, Dexter, Sherlock, How to get away with murder. এখন দেখছি Breaking bad, Lost, How to get away with murder, Macgyver. কিন্তু তৃষ্ণা মিটছে না। সামনের তালিকায় আছে The blacklist, White collar, True detective.
৩. আমি সবচেয়ে উপভোগ করেছি Dexter. এরপর How to get away with murder - এখনো চলছে। আপনারা কোন সিরিজ দেখে বেশী ইনজয় করেছেন। আপনাদের কোন আলাদা পছন্দ আছে কিনা সেটাও জানান।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



