রাজনৈতিক জটিলতার সহজ সমাধান!
প্রাচীন গ্রীস রোমের মতো...মল্লযুদ্ধে টিকে আসুক রাজনিতিবিদরা!
হরতাল অবরোধ পেট্রোল বোমা নয়....আমজনতার লাশের সিড়ি বেয়ে নয়।
যাদের রাজণীতি করা ক্ষমতার শখ আছে সকলেই এই পরীক্ষায় আস করে আসুক। আমজনতা আগেও যা ছিল এখনো তাই- বরং আগে রাজায় রাজায় যুদ্ধ হতো প্রজাদের নিরাপদ রাখতে!
আর এখন প্রজাদের মেরে রাজা রা রাজাগিরি টিকাতে বা যেতে চায়! তাই একটু একটু পিছে না গিয়ে আমরা একলাফে সেই যুগে চলে যাই।
ভাইজানরা কে কি বলেন?
এইভাবে ৪৩ বছর ধরে পিছনে হাটার রাজনীতি, গ(ঘ)নতন্ত্র, পরিবারতন্ত্র থেকে আমরা আমজনতা মুক্তির কোন পথই পাচ্ছিনা।
নিয়ম করে আন্দোলন হরতাল অবরোধে মারা যাচ্ছে আমজনতা।
ক্ষনিকের শহীদ উপাধী আর সভা সেমিনার ছাড়া তাদের ভাগ্য যেইকে সেই! বরং পুরা পরিবার হয়ে পড়ে অসহায়!
দোষা দোষি, পারাপারি সব বন্ধ করতে চলুন সেই আদি যুগে ফেরত যাই।
যেখান থেকে আবার সমানে চলার আশা করা যেতে পারে।
দুই দলের প্রার্থী প্রাথমিক নিবন্ধন করবে ১০০০ থেকে ৩০০০ জন।
প্রাথমিক বাছাই করে দ্বন্ধ যুদ্ধে লিপ্ত হবে উভয় পক্ষ!
যারা জিতবে আমরা তাদের মেনে নেব। তারা দেশ চালাবে বিনা বাধায়।
ষ্টেডিয়াম থেকে লাইভ সম্প্রচার হবে সেই মল্ল যুদ্ধ। বিভিন্ন ক্যাটাগরি থাকবে।
বাকযুদ্ধ পর্বে- কে কত কু-যুক্তি আর গালি দিতে পারে এটা প্রথম রাউন্ডের আগেই টক শোর মতো দিয়ে শুরু হবে। (এরপর টিভিতে আর কানঝালাপালা করা টক টক টক শো দেখার যন্ত্রনা থেকে চিরস্থায়ী মুক্তি)
ধারাবাহিকতায় - হাতাহাতি রাউন্ড।
তারপর - ঘুষাঘুষি রাউন্ড।
৩য়ত: লাত্থি রাউন্ড।
এরপর ফ্রি ষ্টাইল!!!!
এখান থেকে বিজয়ী ৩০০ /৩০০ নিয়ে ফাইনাল রাউন্ড!
ফাইনালে আসবে আর্মস এন্ড উইপেন রাউন্ড!
৩০০ ভার্সেস ৩০০।
যারা বেঁচে জিতে আসবে তাদের আমরা শাসক বলে মেনে নেব।
আবার পরে কেউ যদি নিজেরে যোগ্য মনে করে। চ্যালেঞ্জ রাউন্ড হবে। যে জিতবে সেই টিকবে।
আমরা অন্তত ৫ বছর পরপর এই পিছিয়ে যাওয়া থেকে বাঁচি! আর কত???মরলে নিজরা মর আমজনতা বাঁচুক। আর এমনেও শোষন কইরা খাও ওমনেও খাবা! আমরা অন্তত প্রেটোল বোমাতংক থেকে বাঁচি!
আপনাদের নিত্য নতুন আইডিয়া থাকলে দিয়ে সমৃদ্ধ করেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



