বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ দিন ধরে অভুক্ত রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। আজ রোববার দলের কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুপুরে কার্যালয়ে খাবার নিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এর প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন সেলিমা রহমান। এসময় তিনি আরও বলেন, স্টাফদের অভুক্ত রেখে খাবার খান না খালেদা জিয়া।
গত পাঁচ দিন ধরে পুলিশ কার্যালয়ে খাবার ঢুকতে দিচ্ছে না।
পুলিশকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, কার নির্দেশে কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়া হচ্ছে জানতে চাই? কারাগারে ফাঁসির আসামিকেও খাবার দেয়া হয়
সরকারের মন্ত্রী এমপিরা চেয়ারপারসনের কার্যালয়ের খাবার প্রবেশের ব্যাপারে মিথ্যাচার করছেন বলে তিনি অভিযোগ করেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে ৩০ প্যাকেট খাবার নিয়ে কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তা ফেরত পাঠায়।
খাবার ফেরত পাঠানোর বিষয়ে পুলিশের কাছে সাংবাদিকরা জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান- ওপরের নিদের্শ আছে ঊর্ধ্বতন অফিসাররা জানেন কেন খাবার দেয়া যাবে না।
হিরক রাজার দেশের সিনেমা দেখে ভাবতাম- যাহ এমন বুঝী কখনো হয়??? এ কেবলই পরিচালকের বা রাইটারের কল্পনা।
আজ যে কল্পনাকেও হার মানিয়ে দেয়া বাস্তবতা চোখের সামনে দেখতে পাচ্ছি!!!
যুদ্ধাবস্থায়ও যুদ্ধবন্দিকেও খাবার দেয়ার মিনিমাম মানবাধিকার টুকু রক্ষিত হয়!
আজ একি অবস্থা!
যারা মানবতার জন্য মায়াকান্না করে- গণতন্ত্রের লাশ ট্রাকে নিয়ে পুরা ঢাকা ঘুরে বেরিয়েছেন- আজ তাদের মানবতা কই? সাথে ব্যানার ছিল মানবতা আগে গণতন্ত্র পরে!!!!!
তবে আজ ৫ দিন ধরে একটি স্থানে কেন বারবার খাবার ফিরিয়ে দেয়া হচ্ছে???
একি আত্মঘাতি খেলার চর্চা করছেন? চিরদিন কারো সমান যায়না।
অনাগত দিনে যে এই চর্চা বুমেরাং হয়ে ফিরে যাবেনা তার নিশ্চয়তা কোথায়? তবে কেন এই নোংরা চর্চা!!!
একি তবে- ভাতে মারব পানিতে মারব বলে বঙ্গবন্ধু পাকিদের মারার যেই হুমকি দিয়েছিলেন তারই বাংলা ভার্সনের অপপ্রয়োগ!!!!???
মুক্তিযুদ্ধের ঘোষক, জেডফোর্ষের অধীনায়ক, একজন প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, রাষ্ট্রের ভিভিআইপির অন্যতম একজন বিশিষ্ট নাগরিকের প্রতি একি সর্বনাশা প্রতিহিংসার খেলায় মেতেছে আওয়ামীলীগ।
সাধারন নাগরিকের মনে আতংক তখন আপনাতেই ছড়িয়ে পড়ে- খালেদা জিয়ারে এইরাম করতেছে আমাগে কি করবে????
যেই সংবিধানের দোহাই দিয়ে ৫ জানয়ারী প্রহসনের নির্বাচন সেই সংবিধানেই একজন নাগরিকের মৌলিকতম অধিকার তার খাদ্য! সেই খাদ্য সরবরাহ বন্ধ করতে গিয়ে কি সংবিধান লংঘন হয়নি!
একি নিষ্ঠুর প্রতিহংসার খেলা????
এই ধারার শেষ কোথায়???? সমাধান কোথায়???????
আপডেট: খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এলে কার্যালয়ের সামনে থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীন আটক ...
সাড়ে ৭টায় খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে কার্যালয়ের সামনে যান তিনি। কিন্তু দীর্ঘ ৩০ মিনিটের বেশি সময় অপেক্ষা করেও খাবার নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। এ সময় তিনি পুলিশের কাছে অনুনয়-বিনয় করে বেবী নাজনীন বলেন, আমি রাজনৈতিক কারণে আসিনি। বিদেশে ছিলাম। আমার মা (খালেদা জিয়া) অভুক্ত আছেন শুনে একটু স্যুপ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। পরে রাত ৭টা ৫৫ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে আসা মহিলা পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন।
পরে- পৌনে এক ঘন্টা পর থানা থেকে তাকে মুক্তি দেয়া হয়।
স্বেচ্ছাচার আর স্বৈরাচারিতায় বাংলার ইতিহাসে নজিরবিহীন রেকর্ড গড়ছে সরকার!!!
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



