পবিত্র মাহে রমজান শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।
সারা বিশ্বের মতো বাংলাদেশের আপামর মুসলিম জনগোষ্ঠিও যথাযোগ্য মর্যাদায় রমজানের আনুষ্ঠানিকতা পালন করবে। অন্য সকলের মতো সামুর বিশাল ব্লগারগোষ্টিও সেই কাতারে শামিল।
নিয়মিত এবং সকল কিছুর জন্য অন্য সব মিডিয়ার চেয়ে ব্লগারগণ সামুকেই বেশী নির্ভরযোগ্য মনে করে এবং
এখানে সবচে বেশী সময় ব্যায় করে থাকে। তা ইফতারের সময়ই হোক বা ব্লগিং করতে করতে সেহরির সময়ই হোক।
রমজানে সেহরী এবং ইফতারের সময়সূচী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা সব সময় মনে থাকে না। বা পুরা ৩০ দিনের হিসাব মনে রাখা সম্ভবওনা।
অথচ প্রতিদিনের কার্যসূচীতে এ দুটিকে অনুসরন করতে হয় সবচে বেশী।
সামুর কাছে আমাদের প্রত্যাশা-
পবিত্র রমজানে সামু রোজাদার ব্লগারদের এবং সাধারণ সকল মুসলমানের সম্মানার্থে সেহরী-ইফতারের সময়সূচী সামুতে যুক্ত করবে?
ডানে বা বামের সাইড বারে উপরে বা প্রযোজ্য দৃষ্টিগ্রাহ্য যে কোন স্থানে এক/দুই ইঞ্চি স্থান ব্যাবস্থা করে সামু কি রোজাদার ব্লগারদের মনের দাবীকে পূণ করবে? পাশাপাশি এই উদ্যোগটাতে অর্থিক লাভবানও হতে পারে সামু- রুহ আফজা বা এইরকম কোম্পানীর স্পন্সর পাওয়াও খুব বেশি জটিল হবেনা বলেই বিশ্বাস।
আমরা আশার সাথে প্রস্তাবনা রাখছি।
সম্মানীত, জ্ঞানী, গুণী, বিজ্ঞ সহব্লগারগণ কি বলেন?
কর্তৃপক্ষের সময়োপযোগী, বিচক্ষন এবং সঠিক সিদ্ধান্তের অপেক্ষায়.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

