somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম ছোঁয়া - আমার মা

০৭ ই মে, ২০১৬ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
আমি আসবো বলেই তোমার সাজানো বাগানে
আঁধারে হঠাৎ ঝলকানীতে আমার আগমন
তোমার স্বর্গীয় খুশিটুকু হৃদয়ে আঁকা আছে
রাজ্যের বিস্ময় নিয়ে চোখ মেলে
প্রথমেই দেখি সেই স্বর্গীয় দ্যুতি মাখা
ক্লান্ত অথচ কি সজীব, পরম আগ্রহে ঝুকে চেয়ে থাকা
তোমার মুখটি। প্রথম স্পর্শ তোমার ঠোটের
আদর, ভরসা, আনন্দ আর পৃথিবীর প্রথম ছোঁয়া - আমার মা।

আমাকে আগলে রাখতে গিয়ে কতবার, কতবার
তুমি বিপন্ন করেছো আপনাকেই! ভ্রুক্ষেপহীন
আমাকে নিরাপদ পেয়েই তোমার সেকি উচ্ছাস!
আমার কচি চোখ ভরে যেত জলে।
তোমার এত ভালবাসার প্রকাশ- কত কি যে বলতে চাইত মন
তাই তোমার পানেই চেয়ে থাকা অনিমেষ:
তোমার চোখ, ঠোট নড়া.. তোমার আকুতি
সোনা - মা বলো, মা.. মাম্মা, আম্মি, মা
যেন পাহাড় খুড়ে সোনা তোলার চেয়েও কষ্টে
আমি চেষ্টা করি-অন্তহীন
একদিন তোমার ঠোটে তাল মিলিয়ে আমার চেষ্টা
সফল হয়- আধো বোল বেরিয়ে আসে একটি শব্দ - মা!

তুমিতো যেন খুশিতে পাগল হয়ে গেলে
আমাকে শূন্যে উঠিয়ে কোলে ঝাপটে ধরে
কত শত চুমুতে মূখ ভরিয়ে -তোমার সেকি চিৎকার
সবাই জড়ো হয়ে গেল- তুমি চোখে জল নিয়ে বলতে পারছো না যেন
বাবু - মা বলেছে! সবাই অবাক! এই পুচকি!
কারো চোখে অবিশ্বাস! আমাকে ধরে টানা হেচড়া ..
ওফ কি কষ্ট! সবাই একই কথা বলে
কিন্তু তোমার সেই মধূরতা নেই। আমিও চুপ।
আবার তুমি আদরে বুকে নিলে।
বুকের ওমে গন্ধে আমি নিশ্চিন্ত হয়ে
তোমার দিকে চেয়েই আবারও বলি- মা!
তুমি আনন্দে চোখে জল নিয়ে আবারো সেকি আদর!
পৃথিবীটা শুধুই তোমার আর আমার!




(২)
সময়ের নদীতে জল বয়ে যায়
তোমার হাত ধরে থির দেয়া, প্রথম একা একা দুপা ফেলা
অত:পর দূরন্ত তোমার দুষ্টু সোনা
সারা দুনিয়ার সবই পর ছিল- তুমি ছাড়া!


তোমার হাতে প্রথম বর্ণমালা
কলম ধরে লিখতে শেখা
স্বর্গমত্য পূরণের যত আবদার তোমার কাছেই
তুমি যে জননী, স্বর্গাদপী গরিয়সি! তুমি যে মা।


পদে পদে তোমার আকুল প্রার্থনা
তোমার অন্তহীন শুভকামনা, আর আর্শীবাদে
আমার স্বপ্ন দৃঢ় হয়।পূর্ন হয় পূর্ণ স্বপ্নের পথে-
বড় হয়ে হব তোমার মনের মতো মানুষ
একজন আদর্শ মহান মানুষ-
তুমিই যে আমার সেই স্বর্গীয় প্রেরণা।

@মা ! তুমি কত দূরে? কোন অজানায়? কোন তারা দেশে গিয়ে বসে আছো? তুমিকি দেখতো পাচ্ছো- তোমার পাকনুটা আজ কতকিছূ ভাবতে পারে! তোমার অনুভবকে হৃদয়ে ধরতে চেষ্টা করে। মাথার চুলে নেড়ে দিয়ে বলবে না- পাগলা!!!
যেখানেই থাকো ভাল থাকো মা।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৫৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×