সত্যের চিরশত্রু দুর্জনেরা
চক্রান্ত করে - হৃদয়হীন
প্রেম, ভালবাসা হীন জান্তব চেতনায়
দানবীয় ক্রুঢ় ঘৃন্য, রক্তাক্ত
অবোধদের বুদ্ধিধৌত - হত্যা আর মৃত্যুর জিঘাংসায়।
রুয়ে দেয় ধ্বংসের বীজ নিজের-জাতির-ধর্মের-মানবতার।
উষর মরুতে যদিবা হায়েনা নৃত্যেমশগুল
এই বাংলায় তা হবেনা; পলি মাখা সোনার বাংলায়
কেবলই বেঁচে থাকে ভালবাসা--
সেই আদি থেকে ভবিষ্যতের অনাদী পর্যন্ত
সোঁদা গন্ধ মাখা হৃদয়েও
প্রেম আছে, প্রতিজ্ঞা আছে- অন্তহীন
স্বাধীনতার আকুলতা আছে, বীরত্ব আছে
চির বুঘলকপুর চিরকালের~~
আহা সবুজ ঘাসে পড়ে থাকা লাশ
পড়ে থাকা কতগুলো নিষ্প্রান দেহ
কি মায়াময় মূখগুলো--
অথচ শুধু একটা পরিচয় দেখ
শেষকৃত্যোর সৌভাগ্যও কেড়ে নেয়..
সন্তান হারা মা বুক ছেড়ে কাঁদতেও ভূলে গেছে
বোনের আহাজারি জ্বালা হয়ে শুধু চোখ পোড়ায়..জলহীন!
ফিরেএসো যারা পথ হারা
নয়ন মেলে দেখো বাংলা মায়ের রুপ
দেখো প্রেম আর মায়ার গভীরতা
"যে একজনকে হত্যা করলো
সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল"
তবে কোন ভুলে ডুবে আছো তোমরা?
ফিরে এসো
বাংলার আউল বাউল পলল মননে
প্রেম আর মানবতার চেতনায়
ভালবেসে ভালবাসায় বদলে দাও
নিজেকে, সমাজকে, বিশ্বকে!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

