গণতন্ত্রে হাজারো পরাধীনতার রাহুগ্রাস
ম্লান করে দেয় বিজয়ের স্বাদ!
নিজ ভুমে পরবাসির যাতনায়
স্বাধীন দেশে ভিন্নমত গুম হয়ে গেলে-
চেতনায় নিত্য মুক্তির ডাক।
একাত্তর ফিরে আসে বারবার
একনায়কত্ব, মসনদ মোহ
স্বৈরাচার আর মিথ্যায়; জনগণ উপেক্ষিত
চাটুকার আর লুটেরার উদ্বাহু নৃত্যে
লজ্জিত মা, মাটি দেশ- দেয় মুক্তির হাক।
চেতনায় একাত্তর কড়া নাড়ে বারবার
পাকি চেতনায় জ্ঞাতীয় জুলুম সীমা ছাড়ায়
বায়ান্ন থেকে ঊনসত্তর ফিরে বর্তমানে
অপেক্ষায় জাতি একটি বজ্রকন্ঠের -
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




