হত্যাতে নয় - প্রেমে বাড়ে আল্লা' নবীর শান
৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রক্ত দিয়ে নয়রে বোকা
কর্ম দিয়ে প্রমাণ কর;
নবীর শান মান রাখিতে
আছেন, পরওয়ারদিগার।
কল্লা কেটে হয়না বড়
আমার নবীর শান
মৌলবাদী তকমা জোটে
হারায় ধর্ম মান।।
“পুড়িয়ে দাও মানুষেরে”
দেয়নি আল্লা নবী আদেশ
হায়! হায়! কি করিলি
কাঁপে খোদার আরশ!
তায়েফের সেই কঠিন আঘাত
রক্ত ঝরে মাথায়
তবু নবী দুহাত তোলেন
দেখো প্রেম মায়ায়।।
বিশ্বাসের ঘরই খালি
পোষাক লয়ে ঘুরিস
আল্লাহ কে নবী কে?
কিছুই কি চিনিস?
থাম! এবার নিজের দিকে
একটু ফিরে দেখ
জ্ঞানের পথে ডুব দে এবার
সত্য ধর্ম শেখ।।
নবী গুনের গুনি হয়ে
দানে, দয়ায় প্রেমে
সেবা কর সৃস্টিকূলে
স্মরন তাঁরিই নামে।
দয়ার নবী প্রেমের নবী
নবী কত মহান
বিধর্মীও ভরসা পেতো
এমনই তাঁর শান।।
নিজের খাবার দিয়েছিস কি
কভু আপন ভাইয়ের পর?
দেখ নবীর পানে চেয়ে-
না খেয়ে ভরান, শত্রুর উদর।।
সেই নবীর নামে উল্টা পাল্টা
আর করিসনা দাবী
তওবা করে আজ থেকে নে
কঠিন শপথ আজি।
দয়ায়, প্রেমে, মানবতায়
দানে, ক্ষমায় উদারতায়
নবীর পথে চলবো সবাই
ভুলে যেনো কেউ না যাই।।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন