পথিক ভেবে হারিয়ে ফেলেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার শৈশব এবং কৈশোরের কিছুটা সময় গ্রামেকেটেছে। যা আমার জীবনে এক গুরুত্বর্পূণ সময় ছিল।এইসময় আমি আমার পরিবেশ থেকে অনকে কিছু শিখতে পেরেছি যেমন নিজের সর্ম্পকে জানতে ,কার সাথে মিশবো কার সাথে মিশবো না অথবা বড়দরে সাথে কম মিশতে হবে ,সব সময খলো করা যাবে না, যখন তখন না বলেবের হওয়া যাবে না ইত্যাদি সব কিছু আমার তখনকার বিষয় ছিল।যা একটা সময় আমার মনের উপর প্রভাব ফেলে।আমি কোন ভাবেই এটা মানতে পারছি না যে আমার কেন এত বিষয় মানতে হবে । আমার সমবয়সীরা তো আমার মত এত কথা মানে না গ্রামে সবাই স্বাধীনভাবে চলা ফেরা করে । তাহলে আমি কেন এভাবে চলব? এই সময়টা আমি পড়াশোনা ছাড়া অন্য কিছুই করতাম না ,খেলাধূলা,বুন্ধদরে সাথে গল্প করা প্রভৃতি কিছুই না । তবে সবাইকে ফাঁকি দিয়ে রাতে বসে ছবি আঁকতাম।ছবি আঁকার কারণ ছিল । এই সময়টা কারোর সাথে মিশতে ভাল লাগতো না । স্কুল শেষে বাড়িতে ফিরে খাবার খেয়ে বিকাল বেলা বের হতাম গ্রামের পথে । বিকালটা পথের ধারে বসেই কাঠিয়ে দিতাম । কখনো চারপাশের পরিবেশ দেখে কেটে যেতো সময় আবার কখনো আকাশ দেখে তার রঙের খেলা দেখতাম । ভাল লাগতো মেঘের ছবি দেখতে । গোধূলি বিকালটা মাঝেমাঝে মনে হত কেউ যেনো নিজের হাতে সাজিয়ে রেখেছে। পথের ধারে বের হলে আমি কখনোই কাউকে সাথে নিতাম না । যদি কোন দিন সাথে নিতাম তবে তার সাথে কথা বলতাাম না। মনে হত কথা বললে যদি আমার আপন পরিবেশটা নষ্ট হয়ে যায়। আজ কেন জানি বার বার সেই ফেলে আসা স্মৃতির কথা মনে পড়ছে। ঢাকা শহরের যান্ত্রিক জীবনটা আমার অনেককিছু কেড়ে নিয়েছে। নিয়েছে আমার আপন পরিবেশ। যার জন্য আমি সারা ক্ষণ অপেক্ষায় থাকি কখন ফিরব আমার সেই পথের ধারে । যার প্রতিটি ধূলিকণার সাথে আমি পরিচিত। যাকে নিয়ে ছিল ভাল লাগার একমাত্র উৎস । হারিয়েছি সব হারিয়েছি এখন আর রাত জেগে ছবি আঁকি না ,মেঘ দেখে ভাল লাগে না। মনের মাঝে বারবার প্রশ্ন জাগে । আমি কি কখনো ফিরতে পারব আমার সেই চিরচেনা পথে , আপন করে নিবে কি আমায় । নাকি পথিক ভেবে হারিয়ে ফেলেছে , দূরের পথিক ভেবে মনেই রাখিনি ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।