ইচ্ছে করে ভুল গুলোরে মাটিতে লুকিয়ে রাখি
যেন আর দেখতে না পারি ।
চোখকে বলি আর দেখো না তুমি ,
মিলিয়ে দিয়েছি ওই নীল আকাশের মাঝে।
মনে যেন পরে না আর ভুলের কোন স্মৃতি
পাহাড়ের মাঝে লুকিয়ে রেখেছি যে নিজেকে।
সত্যগুলো আসে না কেন মনে ?
ভুলগুলো ঘুরে ফিরে জীবনের করিডরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


