somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯ লাখ ফেসবুক বাঙ্গালী বনাম ৪ লাখ ব্যাগ রক্ত সংকট (কে জিতবে ???)

০৩ রা জুন, ২০১১ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন মাত্র ৪ লাখ ব্যাগ। এ রক্তের বড় অংশ আসে পেশাদার রক্ত বিক্রেতার কাছ থেকে, যা দূষিত রক্ত হিসেবে চিহ্নিত। এসব দূষিত রক্ত গ্রহণ করে আমাদের নিকটাত্মীয়রা জটিল রোগে আক্রান্ত হয়। অনেকে মৃত্যুবরণও করে থাকেন। তাই নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।

রক্তদানের উপকারিতা
১. রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে এই ঘাটতি পূরণ করে। আর বছরে ৩ বার রক্তদানকারীর শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে দেয়।

২. রক্তদানের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার স্পৃহা জন্মে।

৩. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।

৪. সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে প্রায়ই মুক্ত থাকেন।

৫. নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম ।

৬. মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি। কারণ, এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়।

৭. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।’

রক্তদানের যোগ্যতা
১. ১৮-৬০ বছর বয়সী সব সুস্থ মানুষ রক্তদান করতে পারেন।

২. ৪৫ কেজির বেশি ওজনের সব মানুষই রক্তদান করতে পারেন।
৩. যিনি গত ৪ মাসের মধ্যে রক্তদান করেননি তিনি রক্তদান করতে পারেন।

বাংলাদেশ বদলানোর প্রথম পদক্ষেপ ফেসবুকে (রক্ত দাও ,জীবন বাঁচাও)
ফেসবুকে বাঙ্গালী আছে ৯ লাখের মত । তার মধ্যে মাত্র ১০% মানুষ যদি রক্ত দান করে তাহলে রক্তদাতার সংখ্যা হবে ৯০,০০০জন । আসুন দেশকে বদলানোর আগে দেশের মানুষের জন্য কিছু করি । আপনার এই ক্ষুদ্র ত্যাগে হয়ত একটি মানুষের জীবন বাঁচবে । আপনি কি এই সামান্য ত্যাগটুকু করতে পারবেন না ?
ফেসবুকে বদলে দাও বাংলাদেশের প্রথম মিশন শুরু হল আজ (রক্ত দাও ,জীবন বাঁচাও) এই স্লোগান নিয়ে ।
আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ।

যারা রক্ত দিতে ইচ্ছুক তারা ফেসবুকের পেজটিতে (যার লিঙ্ক নিচে দেওয়া আছে)

•রক্তের গ্রুপ
•স্থান যেমন (ঢাকা ,চট্টগ্রাম ,কমিল্লা ইত্যাদি)
•এবং ফোন নাম্বার (যে টাতে আপনাকে সবসময় পাওয়া যাবে)
যারা privacy রক্ষার্থে এখানে ফোন নাম্বার দিতে চান না তারা [email protected] এখানে ফোন নাম্বার ইমেইল করুন ।
কোটি কোটি অসুস্থ মানুষের মাঝে যে আমরা যে সুস্থ আছি, এর কৃতজ্ঞতা স্বরূপ আমাদের উচিত অন্যকে আমাদের রক্ত দিয়ে জীবন বাঁচানো
যদি আমাদের এই উদ্যোগ ভাল লাগে তাহলে সবাই এই টিউনটি ফেসবুক, ইয়াহু সহ বিভিন্ন ব্লগে শেয়ার করুন ।
দেশ বদলানোর এই প্রথম পদক্ষেপে আমরা সবার সহযোগিতা কামনা করছি । ধন্যবাদ সবাইকে
http://www.facebook.com/nasrin.himu
আগে প্রকাশিত
Read more: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×