কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
ভেবেছিনু কোথা
তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমারে কব
প্রণয়ের কথা
আপনি আজিকে যবে শুধাইছ আসি
কেমনে তোমারে কব
কত ভালবাসি।।।
এই যে মিস্টার, খুব তো পটাতে শিখেছ। নিজের কন্ঠ টেপ করে নিজে শোন। তুমি শুধু একবার বলেছিলে
যাবে?
আমি চোখ বন্ধ করে বলেছিলাম যাবো।
তোমাকে না দেখেও তোমাকে এতো বিশ্বাস কেমনে করলাম?
জানি না।
হয়ত, আগে থেকেই জুটি মেলানো ছিল?
স্বপ্ন দেখতাম একটু একটু।
তুমি এসে স্বপ্নগুলোকে রঙিন করে দিলে।
তোমার কন্ঠস্বরে কি যেন আছে, স্বপ্ন দেখায়... তুমি যাবে বললে কেমনে না যাই?
তাই তো তুমি যখন গেয়েছিলে তুমি স্বপ্নের চেয়েও মধুর আমার চোখে পানি চলে এসেছিল।
তুমি তো জানো আনন্দের কান্না কাকে বলে? আমাকে ভালবেসে আনন্দে তোমারও তো চোখ ভিজে গিয়েছিল একদিন, মনে পড়ে কি?
তুমি শুধুই সুন্দর নও - তুমি আমার সঅবকিছু।।
ভালবাসি ভালবাসি ভালবাসি।।।
- মেয়েটা
আলোচিত ব্লগ
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৩
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।