অমৃতা শেরগিল ভারতীয় প্রি-কলোনিয়াল পর্বের অন্যতম প্রতিভাধর শিল্পী। তিনিই সবচেয়ে কমবয়সী এবং একমাত্র এশিয়ান শিল্পী হিসাবে প্যারিসের গ্র্যাণ্ড স্যাঁলোতে অংশগ্রহনের জন্য নির্বাচিত হন। তাঁর ছবির একটি প্রধান বিষয় দেশ এবং দেশের মানুষের প্রতি তাঁর সংবেদন-ভালবাসা।
অমৃতা শেরগিলের জম্ম ১৯১৩ সালে হাঙ্গেরিতে। তাঁর বাব ছিলেন সম্ভ্রান্ত শিখ আর মা হাঙ্গেরিয়ান। পিতা মাতা দুজনেই ছিলেন শিল্পমনস্ক। বাবা উমরাও সিং মাজিথা ছিলেন সংস্কৃত পণ্ডিত, মা মেরী আন্তোইনেত্তি পিয়ানো শিল্পী। অমৃতা শৈশবের প্রথম ভাগ কাটে হাঙ্গেরির ডুনাহারাস্তি গ্রামে। ১৯২১ সালে তাঁদের পরিবার শিমলা চলে আসে। এই সময় থেকেই অমৃতা শেরগিল চিত্রকলার প্রতি কৌতুহলী হয়ে ওঠেন। ১৯২৪ সালে অমৃতা তাঁর মায়ের সঙ্গে ইটালী যান।
ইতালী গিয়ে রোমান ক্যাথলিক প্রতিষ্ঠান সান্তা আনুনসিয়েটাতে ভর্তি হন অমৃতা শেরগিল। ক্যাথলিক স্কুলের কড়া নিয়ম কানুন মোটেই ভালো লাগেনি অমৃতার। বরং তিনি ঝুঁকলেন ইতালিয়ান মাস্টারদের কাজের দিকে; সেই সাথে মনযোগী হয়ে ওঠলেন নিজের আঁকা ছবির প্রতি।
অমৃতা শেরগিল পুণরায় ভারত ফিরে আসেন ১৯২৭ সালে; ফিরে এসে তিনি আরভিন বেকলের কাছে চিত্রকলার পাঠ নিতে শুরু করেন।
১৯২৯ সালে যখন তাঁর বয়স ষোল, চিত্রকলা বিষয়ে লেখাপড়ার উদ্দেশ্যে অমৃতা শেরগিল পাড়ি জমান ফ্রান্সে । প্যারিসের ইকোল দেজ বিউক্স থেকে তিনি চারুকলা বিষয়ে ডিগ্রী লাভ করেন। একই সাথে তিনি ফরাসী ভাষাও শিখেন। এই ভাষায় লেখা এবং বলা দুয়েতেই পারদর্শী ছিলেন তিনি। ফ্রান্সে তিনি ভালভাবে(ংবৎরড়ঁংষু) ছবি আঁকা শুরু করেন। ঞযব ঞড়ৎংড় তাঁর প্রথম দিককার একটা গুরুত্বপূর্ণ ছবি। এটি খুবই নৈপূন্যের সাথে করা একটি ন্যূড স্টাডি। ছবিটি বেশি পরিচিতি পায় এটির কুশলী ড্রইং এবং বোল্ড মডেলিং-এর জন্য। ১৯৩৩ সালে অমৃতা পরিপূর্ণ তরুণী, শিল্প সমালোচক, রসিক সবাই তাঁর ব্যাপারে আশাবাদী। সবাইকে অবাক করে তিনি প্যারিসের গ্র্যাণ্ড স্যাঁলোতে অংশগ্রহনের জন্য নির্বাচিত হলেন। প্যারিসের গ্র্যাণ্ড স্যাঁলোতে অংশগ্রহনের জন্য নির্বাচিত শিল্পীদের মধ্যে তিনিই সবচেয়ে কমবয়সী এবং একমাত্র এশিয়ান শিল্পী ।
অমৃতা শেরগিল ও তাঁর শিল্পের সাথে ভারত ও ভারতীয় শিল্পকলার সম্পর্ক ছিল গভীর। তাই তিনি বারে বারে ফিরেছেন ভারতে এবং এঁকেছেন এদেশের লোকজনকে। ১৯৩৪ সালে তিনি আবার ফিরে আসলেন ভারতে, কাজ শুরু করলেন তাঁর নতুন নিজস্ব রীতিতে। বিষয়, ছবির ভাব এবং প্রকাশের রীতির দিক থেকে এই রীতি একেবারেই ভারতীয়। তাঁর ঐ সময়ের ছবির বিষয় ভিক্ষুক ও দরিদ্র মানুষ এবং গ্রামবাসী। ১৯৩৭ সালে অমৃতা দক্ষিণ ভারত ভ্রমণ করেন। এই ভ্রমণ তাঁর ছবিতে নতুন মাত্রা যোগ করে। তিনি দেখেছেন সাধারণ মানুষের সহজ জীবনযাপন ; এবং তার থেকেই ছবির বিষয় এবং প্রকাশে তিনি নিয়ে আসেন সারল্য। ১৯৩৮ সালে অমৃতা হাঙ্গেরি যান, বিয়ে করেন মামাতো ভাই ভিক্টর এগানকে। মুলত নিরাপত্তার কারণে তিনি এই বিয়ে করেছিলেন। অমৃতা বুঝতে পেরেছিলেন তিনি খুব দুর্বল হয়ে পড়ছেন এবং তাঁর দেখাশোনা করার জন্য কেউ একজন দরকার। ১৯৩৯ সালে শেষ বারের মত অমৃতা ভারত ফিরে আসেন। ভারতে ফেরার পর থেকেই তাঁর শরীরের দ্রুত অবনতি শুরু হয়। এই দুর্যোগ তিনি আর কাটিয়ে উঠতে পারেননি। ১৯৪১ সালের ৬ ডিসেম্বর অমৃতা মারা যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


