হায়রে ওয়াসার পানি...
০৪ ঠা জুন, ২০১১ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওয়াসার পানি সব ধরনের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে পানিতে দূর্গন্ধ ছিল( সম্প্রতি এক কর্মকর্তাকে বলেছেন পানি দূর্গন্ধ হলেও সম্পূর্ণ বিশুদ্ধ!)। তারপর পানির মধ্য দিয়ে আসতে লাগলো কেঁচো এবং এইরকম নানা ধরণের পোকা আসতে লাগলো। মনে করা হলো আমাদের ভূগর্ভস্থ জলাধারের কোন সমস্যা। ভূগর্ভস্থ জলাধার পরিস্কার করা হলো এমনকি তাতে নতুন করে সিমেন্টের আস্তর দেয়া হলো। ছাদের উপরকার জলাধার পরিস্কার করা হলো। কাজের কাজ কিছুই হলো না অর্থনষ্ট ছাড়া। পোকার যাতায়াত আগের মতোই সাবলীল। বাধ্য হয়ে খাবার এবং রান্নাবান্নার জন্য বোতলজাত(এই পানিকেও কি ভরসা করা যায়) পানি কিনে ব্যবহার করতে শুরু করলাম।
কথা প্রসঙ্গে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছ থেকে জানতে পারি এ সমস্যা প্রায় সবার। ঢাকা শহরের প্রায় সব জায়গায় নাকি ওয়াসার পানির চেহারা এক। তো এতদিন কলের মুখে ছাঁকনি বেঁধে ধোয়া মোছা, কাপড় কাঁচা এবং অন্যান্য কৃত্যাদির জন্য কোন মতে ব্যবহার করা হতো ওয়াসার পানি। কিন্তু সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে নতুন উপদ্রব। পানির সাথে এত ময়লা আসছে কলের মুখে সকালবেলা ছাঁকনি আটকালে বিকালেই তা পাল্টাতে হচ্ছে। নাহলে ছাকনির ছিদ্র বন্ধ হয়ে গিয়ে আর পানি পড়ছে না কল দিয়ে অথবা ছাঁকনি ফেটে পুরো ঘরে ছড়িয়ে পড়ছে কেঁচো আর ময়লা।
তাহলে দৈনন্দিন ব্যবহারের পানিও কি তবে আলাদা করে কিনতে হবে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১১ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন