বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির পরিচালাক তারেক মাসুদ এই তথ্য জানান। এতে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক ক্যাথরিন মাসুদ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেতা জয়ন্ত চট্টপাধ্যায় প্রমুখ।
সংবাদ সম্মেলনে তারেক মাসুদ বলেন, ''পাকিস্তানের উপনিবেশিকতার জের ধরে দীর্ঘদিন ভারত -- বাংলাদেশের মধ্যে চলচ্চিত্রের আদান -- প্রদান বন্ধ ছিলো। কিন্তু এর কোনো আইনগত ভিত্তি নেই। এদেশের চলচ্চিত্র ভারতে প্রদর্শণের আইনগত কোনো বাধা নেই।''
তিনি বলেন, ''অজ্ঞতা ও রাজনৈতিক কারণেই এতোদিন দুই দেশের মধ্যে ছবির আদান -- প্রধান হয়নি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত 'মাটির ময়না'র কোলকাতায় মুক্তি লাভের মধ্যদিয়ে দুই বাংলার মানুষ সাংস্কৃতিকভাবে আরো কাছাকাছি আসবে; সুস্থ ধারার ছায়াছবির জোয়ার সৃষ্টি হবে।''
(তথ্যসূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


