somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় প্রাঙ্গণ বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ভৈরব বাজার

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিজের চোখে দেখা প্রিয় প্রাঙ্গণ নিয়ে আজ জানাব আপনাদের। কথা বলছিলাম আমাদের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ভৈরব বাজার স্কুলের।

জীবন দর্শন : জীবনে চলার পথে একজন মানুষ হিসেবে যেসকল দায়িত্ব-কর্তব্য আছে তা জানানো শিক্ষকদের একান্ত কর্তব্য। এই প্রাঙ্গনে এসে সবাই লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা পায়।

শিক্ষক শিক্ষিকা : অসাধারণ কিছু শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য পাওয়ার সুযোগ মিলবে এখানে। বন্ধুসুলভ আচরণের মাধ্যমে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দিয়ে থাকেন। ভালো মানের শিক্ষকদের থেকে সরাসরি কিছু শেখার অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়।

শান্তিময় পরিবেশ : খুব সম্ভবত স্কুলের প্রাঙ্গনে ঢুকে সবার মন ভালো হয়ে যাবে একটা কারণেই। আর সেটা হল পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে একটা বিশাল মাঠ। অফিসের সামনে ফুল বাগান। নানান জাতের ফুলে স্কুলকে এক অনবদ্য রূপ লাবণ্য দান করে। স্যারদের অফিস কক্ষ এবং ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে শুরু করে একেবারে স্যারদের কোয়ার্টার পর্যন্ত, সবখানেই নান্দনিকতার ছোঁয়া। আর তার সাথে রয়েছে অসংখ্য ফুল গাছ আর বাহারি গাছপালা। মাঠের এককোণে শহীদদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনার একটা আলাদা আমেজ এনে দেয় পুরো জায়গায়।

প্রতিষ্ঠানের গৌরব : ১৯৫৪ সালে তৎকালীন গন্যমান্য ব্যক্তি চাঁন মিয়া সওদাগর, রেলওয়ে গার্ড হাকিম শাহ, আই.ও.ডবিস্নউ আবুল হোসেন, হেড ক্লার্ক খোদা নেওয়াজ, কন্ট্রোলার এম.এইচ. খান সাহেবসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এই বিদ্যাপীঠ। ৬৩ বছরের ইতিহাসে এই স্কুলের ছাত্র-ছাত্রীদের সফলতা ও কার্যক্রমের ব্যাপ্তি এত ব্যাপক যে তা উল্লেখ করে শেষ করার মতো নয়। দেশের সচিব, আমলা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিক্ষাবিদ, সংস্কৃতি ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সর্ব পর্যায়ে এই স্কুলের ছাত্র-ছাত্রীদের পদচারণা রয়েছে প্রশংসনীয় পর্যায়ে। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অতিথি হিসেবে আসেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রীরা। তাদের সফলগাঁথা অনুপ্রাণিত করে তোলে হাজারো শিক্ষার্থীদের।

খেলাধুলা : শুধু পড়ালেখাতেই নয়, খেলাধুলাতেও এগিয়ে আছে এখানকার শিক্ষার্থীরা। বিভিন্ন ধরণের খেলায় এখানকার টিম পারদর্শী। এছাড়া প্রতি বছর স্পোর্টস ডে উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রত্যাশা করি অতীতের মতো ভবিষ্যতেও সফল ও আদর্শিক নাগরিক সৃষ্টিতে স্কুলটি তার স্বকীয়তা বজায় রাখবে আর সমাজকে উপহার দেবে দেশ সেরা সন্তান যাদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে সমগ্র দেশ আর উপকৃত হবে পুরো জাতি। সফলতার স্বর্ণমুকুট সব সময় যেন আমার প্রাণপ্রিয় স্কুলটি নিজের করে ধরে রাখতে পারে সেই প্রত্যাশায় আগামীর পথে চেয়ে আছি।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:৩৬



সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

×