বিস্ময়কর মানুষ আর জিনিষ দেখতে আমরা পৃথিবী চষে বেরাই। একটু ভিন্নধর্মী মানুষের দেখা পেতে ঘুরে বেড়াই দেশ হতে দেশান্তরে। আজ তেমনি এক বিস্ময়কর বিচিত্র মানুষের কথা বলবো। না এর জন্য কোন দেশে চলে যেতে হবে না। ইনসান আলী এই বাংলার সন্তান। আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি।
২৮ বছর ধরে টানা রোজা রেখে বিস্ময় সৃষ্টি করেছেন কুড়িগ্রাম উপজেলার ধরলা নদীর চরের এই দরিদ্র কৃষক। আরো আশ্চর্য ব্যাপার হলো, এই দীর্ঘ সময়ে তাঁর বড় কোনো রোগব্যাধিও হয়নি।
ঈদুল ফিতরের এক দিন, আর ঈদুল আজহার চার দিন_এই পাঁচ দিন রোজা রাখা নাজায়েজ। এই বিশেষ দিনগুলো বাদে বছরের বাকি দিনগুলোতে রোজা রাখতে ভুল করেননি ইনছান আলী।
বয়স ৭০ পেরিয়েছে। মৃত্যু ভয়ে সব সময় সাদা কাপড় পরে থাকেন। মাথার নিচে কোন বালিশ দেন না। নদী ভাঙ্গা মানুষ। ঘর সরিয়েছে ১১ বার। অভাবের সংসার। ঠিকমতো সেহরি বা ইফতার কিছুই হয় না। তারপর ও পরকালে মুক্তির আশায় দীর্ঘ ২৮ বছর রোযা রেখে চলেছেন। অনেক দিন তিনি চকলেট এমনকি গাছের পাতা দিয়ে ইফতারি সেরেছেন। তাতে তাঁর কোনো অসুবিধা হয়নি। রাতে এশার নামাজ পড়ে ভাত খান। তবে সব সময় ভাত মেলে না। এখন একটানা চার দিন না খেলেও কোনো সমস্যা হবে না বলে ইনছান আলীর বিশ্বাস। তিনি জানান, রোজা রাখা শুরু করার পর থেকে তেমন কোনো রোগব্যাধি হয়নি। এ সময় ওষুধ খেয়েছেন মাত্র ২০০ টাকার। তাঁর কথা_'রোজা রাখি মাবুদের খুশির জন্য। তাই তিনি আমাকে ভালো রেখেছেন।'
মানুষের এমন বিশ্বাস মানুষকে অনেক দূর নিয়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস এই রমজানে আল্লাহ আমাদের আরও বাড়িয়ে দিক। আমিন।
যারা বিস্ময় খুজে বেরায় এক দেশ থেকে আরেক দেশ। গুগলে সার্চ দিয়ে তুলে আনে অনেক অবাক করা সব সংবাদ। এবার আশা করি তাদের কাছে ইনসান আলীও একটা সংবাদ হবে। হয়তো ঘরের পাশের শিশির কণাটি এতদিন তারা দেখেনি। আশা থাকবে আমাদের মিডিয়া যাতে এমন একজন রোজাদারকে প্রাপ্য সম্মান দিতে পারে। কোন মিলা, তিশমা নয়,নয় হাবিব বালাম, নয় কারিনা, শাহরুখ এই ইনসান আলী হোক আমাদের স্টার। আমাদের রোল মডেল। আমাদের আদর্শ।
ইনসান আলী বাংলার গর্ব।
ইনসান আলী ইসলামের গর্ব। মুসলমানদের গর্ব
রোযা রাখি আল্লাহর জন্যঃ ইনসান আলী, বাংলার বিস্ময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৯টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।