বান্ধবী কোলে চড়িয়ে দিল - ফুটফুটে ওর শিশু,
অনেক কষ্টে রাগ থামালাম - করল যখন হিসু।
হেসে আমি বললাম তাকে - ''কি করলে এটা বাবা''?
রেগে গিয়ে মারলো আমায় - গালে ছোট্ট হাতে থাবা।
বান্ধবী তখন হেসে বললো - "ও হতে পারতো তোর পোলা",
তোর মনেতে থাকতাম যদি আমি - অন্য কেউ না দিতো দোলা!
বললাম আমি, "চুপ কর ফাজিল" - ''আমায় দিচ্ছিস এখনও নজর''?
''তুইতো তখন পাগল ছিলি'' - ''বুঝতিস না বন্ধুত্বের কদর''।
বন্ধুত্ব হলো এমন বন্ধন - যেকোন সময়ে পাশে,
সুখেও যেমন , দুঃখেও তেমন - হাতটি ধরে হাসে।
যাইহোক -
মাঝে ইচ্ছে করে - যদি পারতাম হতে শিশু !
ভুলগুলো সব শুধরে নিতাম - ধরতাম না চোখে আর টিস্যু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



