শাহবাগের এই রাজাকার বিরোধী জাগরন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এতে ফেইসবুক এর পাশাপাশি সামহোয়্যার ইন ব্লগ এর ও দারুন ভুমিকা। সত্যি বলতে, সামহোয়্যার ইন ব্লগ খুবই অগ্রনী ভুমিকা পালন করেছে। এতে যদি কারো সমস্যা হয়ে থাকে তো হয়েছে রাজাকারদের। অন্য কারো তো জ্বলার কথা না।
কিন্তু তবুও জ্বলছে। কেন?!
কেউ কেউ এই সুযোগে জামাত বিরোধীতার নামে ইসলামের সাথে তার সাপে নেউলে সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নেবার চেস্টা করছে।
কেউ তার রাজনৈতিক ঝাল মিটিয়া নিচ্ছে।
কেউ নেতৃত্ব না পেয়ে হতাশ। কেউ পাবার চেস্টা করছে।
রাজাকার একটা জাতীয় সমস্যা। এটার সমাধান হওয়া উচিত ছিল স্বাধীনতার পরপরই। হয়নি যখন কি আর করা, সময় তো চলে যায়নি, এখন হচ্ছে। Somewhere in Blog (SiB) এক্ষেত্রে pioneer এর ভূমিকা নিয়েছে। নিশ্চয়ই কারো কারো গুহ্যদ্বারে আগুন লেগেছে তাতে।
একটা সুযোগ সৃস্টি হলে তার ফল নিতে অনেকেই এগিয়ে আসে। এতে দোষের কিছু নেই যতক্ষন না সে 'সুযোগটাকেই' গিলে ফেলতে চায়। অথবা হিংসায় কাতর হয়ে অর্বাচীনের মত সাক্ষাতকার দিতে শুরু করে।
কিন্তু আমি ভাবছি যে এই আগুন নেভানোর জন্যে দমকলে খবর না দিয়ে বাংলা নিউজ ২৪ বেছে নিল কেন?!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




