somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কফি হাউজ এবং কতগুলো মুহূর্ত

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর পরের দিন, তারা সামনাসামনি, মাঝখানে ধূমায়িত কফি। এককাপ কফি ভাগ হয়, খালি কাপটি পড়ে আছে। সাবেরা হাসান আরিফের চোখে স্থির দৃষ্টি রাখে, আর হাসান আরিফের দৃষ্টি নতমুখো। এমনি কিছুণ স্টীল লাইফ। অতপর হাসান আরিফ আস্তে আস্তে চোখ তোলে, দৃষ্টিতে তখন সবুজ সবুজতা। একজোড়া চোখ দু্যতিময় মুখাবয়ব, ফ্যানের বাতাসে চুলের দুষ্ট-ছটফটানি, আর, সব মিলে অদ্ভুত এক ভালো লাগা, তাকে আরাম দেয়, আয়েস অনুভব করে। কিন্তু জড়তা থেকেই যায়। ঠোঁট কেঁপে ওঠে, কিছু বলতে যেয়েও বলতে পারে না। সাবেরা খাতুনের ঠোঁটে হাসির ছ্টা লেগেই আছে। হাসান আরিফ কয়েকবার ধূমায়িত কফি কাপের দিকে তাকিয়েও, সিদ্ধান্তে পেঁৗছুতে পারল না, কি করবে? দ্বিধার কাটায় বিদ্ধ হতে থাকে। অস্বস্তি হয়। তারপরও ভালো লাগা চিন চিন এক অনুভূতি অনুভব করে। সাবেরা'র দিকে আগ্রহের নিক্তি ঢলে পড়ছে_ এই বোধ হওয়ার পর আবার সে নতমুখো হয়, চোখ বুঝে আসে, আর দূরাগত উচ্চারণ_ লুবনা, লুবনা। কানে ঝাঁঝাঁলো কাঁপন ওঠে, সে আর স্থির থাকতে পারে না। উঠে দাঁড়ায়, তারপর দ্রুত নিষ্ক্রান্ত হয়। সাবেরা'র মধ্যে কোন অনুভূতি হয় না। কফি কাপের দিকে চেয়ে থাকে, ধূয়া আর ওড়ছে না।
লুবনার খবর ওড়ে আসে। লুবনার সংসারের নাটবল্টু আলগা হয়ে পড়ছে। ঝড়-জাপটায় খটোমটো চলছে। এইসব কথকতায় হাসান আরিফ উৎসাহ পায় না। সে শুধু একটা চেহারার কথা ভাবে। একজোড়া হাতের কথা ভাবে। একটা পরিচিত হাসির কথা ভাবে। আর ভাবে, কতগুলো মুহূর্ত। ভাবে, এই সব কিছুই একদিন ফিরে আসবে। আর যদি ফিরে না-ই আসে, তবে এই সবের জন্যই সে অপো করবে। এবং অপো করছে। এরই মধ্যে সাবেরার মুখোমুখি। এমনি করে তাকায়, এমনই তার চাহনী, যেন, কত পরিচিতা!
আবার হাসান আরিফ ও সাবেরা খাতুন মুখোমুখি। চলে যাচ্ছে_ দিন, সপ্তাহ, মাস; কফি দু'ভাগ করে। হাসান আরিফের চোখে ঝাপসা হয় কোন বিগতা, সাবেরা বেগমের চোখে উজ্জ্বল হয় একজন নবগত। খুব কাছাকাছি, স্পর্শের প্রথম তেজ যেকোন মুহূর্তে ঝলসে উঠবে। তখনই..., ,বয়ের কফিকাপে কম্পন ওঠে, প্রবেশ দ্বারে একজনের চেহারা দেখে ভ্রু চুলকায়। একজনা ওদের দিকে ণিক দৃষ্টি ফেলে চমকে ওঠে, অতপর ধীরে ধীরে খালি টেবিলের পাশে বসে, যেখানে এক সময় সাবেরা বসতো। ওদের টেবিল থেকে কোণাকোণি, সে ওদের দেখে, ওরা তাকে দেখে না। সে দেখে, এক কাপ কফি, কিভাবে দু'ভাগ হয়ে যায়। কিভাবে ভালবাসা ঝলমলিয়ে ওঠে।
লুবনার ঠোঁটে ডা ভিনচি'র মোনালিসা হাসি।

(অংশ বিশেষ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×