সংস্কৃতি একটি বিশদ ধারণা, কোনো একটি সম্প্রদায়ের সামাজিক উত্তরাধিকারের সমগ্র- এর বস্তুগত প্রকাশ, মতাদর্শগত প্রকাশ এবং কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রকাশের অন্তর্ভুক্তি। ইতালিয় মার্কসবাদী তাত্তি¡ক আন্তেনিও গ্রামসির মতে, সংস্কৃতি হল এমন একটি ব্যাপ্তি যেখানে ব্যক্তি গোষ্ঠী প্রভৃতির বৈশিষ্ট্যসূচক চিন্তারীতি পরিব্যাপ্ত ও বিন্যস্ত, যেখানে হেজেমনি সংস্থাপিত এবং ভঙ্গুর ও পুনর্গঠিত হতে পারে। একটি সামাজিক গোষ্ঠীর প্রাধান্য দুইভাবে প্রকাশ পায়- একদিকে কর্তৃত্ব আর অন্যদিকে বৌদ্ধিক ও নৈতিক নেতৃত্ব। আর কোনো গোষ্ঠীর সম্মতি আদায় সাংস্কৃতিক উপায়েই সম্ভব। ইতিহাস সাক্ষী, সংস্কৃতির যা কিছু অর্জন তা সাধারণ জনসাধারণের সৃষ্টি, জনগণের সম্পত্তি- অধিপতি শ্রেণী এই সবই দখল করে নিয়েছে। সংস্কৃতির ভোগ-ব্যবহারে সবার অধিকার সমান নয়।
মূলত গ্রামসির সাংস্কৃতিক চিন্তার সারবস্তু বইয়ের অন্তর্ভুক্ত প্রবন্ধগুলো লেখার প্রেরণা। এখানে তত্ত¡গত বিষয়টি প্রাধান্য পেয়েছে। বইয়ের আলোচনাগুলোয় সংস্কৃতির প্রশ্নের বিবিধ জবাব রয়েছে। অনেক প্রশ্নের সূত্রমুখ রয়েছে। যে-সব চিন্তক ও দ্রোহী মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেন তাদের জন্য খোরাক রয়েছে। যারা সংস্কৃতি নিয়ে ব্যাপকভিত্তিক কাজ করতে উৎসাহী, তাদের জন্য সূত্রমুখ রয়েছে। গ্রামসির সংস্কৃতি-চিন্তার কিছু ভাষ্য রয়েছে, সেগুলো আমাদের সমাজপ্রেক্ষিতে প্রাসঙ্গিক। সব মিলে বলা যায়, বইটি পাঠকের চিন্তাকে সমৃদ্ধ করবে। সংস্কৃতি নিয়ে নতুন ভাবনার উদ্বোধন ঘটাবে।
প্রকাশক : সংবেদ
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।