যাদের নিয়ে ঐক্যফ্রন্ট:-
১. ড. কামাল হোসেন: যিনি ৭২'র সংবিধান প্রণেতা, মুক্তিযোদ্ধা, সাবেক আইন ও পররাষ্ট্র মন্ত্রী এবং বঙ্গবন্ধুর সহচর রাজনীতিবিদ।
২. আ স ম আব্দুর রব: যিনি সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর হাতে সে পতাকা তুলে দেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনিই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন তাছাড়াও তিনি সাবেক নৌপরিবহণ মন্ত্রী।
৩. মাহমুদুর রহমান মান্না: তিনি সাবেক আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সহ-সভাপতি, একজন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং অত্যন্ত সু-পরিচিত।
৪. বঙ্গবীর কাদের সিদ্দিকি: যিনি বাঘা কাদের নামে প্রসিদ্ধ, মহান মুক্তিযুদ্ধের একমাত্র বেসামরিক সেক্টর কমান্ডার, 'বীর উত্তম' খেতাবপ্রাপ্ত বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন রাজনীতিবিদ।
৫. সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ: যিনি সাবেক আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগ সভাপতি এবং ডাকসুর ভিপি।
আরো আছেন, দেশের সু-প্রশিদ্ধ বুদ্ধিজীবি, রাজনীতিবিদ, প্রগতিশিল সহ বিভিন্ন শেণি-পেশার নেতৃবৃন্দ।
আছেন বাংলাদেশের অন্যতম এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল 'বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের নাম বলে তালিকা বড় করতে চাই না, কারন প্রায় সবাই তাদের চেনে।
সর্বোপরি আছেন, যিনি আন্তরীণ থেকেও সবার শীর্ষে...বাংলাদেশের কোটি মানুষের নয়নের মণি, গণতন্ত্রের পথে আপোষহীন অগ্রগামি নেত্রী সাবেক একাধিক বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


